ঝকঝকে দাঁতের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে দাঁতের রোগ হবে না। নিচের টিপসগুলো মেনে চললে দাঁত হবে ঝকঝকে—
* যেসব রঙিন ফল, পানীয় বা জুস খেলে দাঁতে রঙের প্রলেপ পড়ে, সেসব খাওয়ার পরপরই ব্রাশ করে ফেলুন।
* টুথব্রাশ পরিষ্কার রাখুন। প্রতি দুই অথবা তিন মাস পর ব্রাশ পরিবর্তন করুন।
* দাঁত মাজার পাশাপাশি ভালো করে জিব পরিষ্কার করুন।
* দাঁতের সুরক্ষায় আপেল, গাজর, পপকর্ন এসব খান। এই খাবারগুলো দাঁত পরিষ্কার করে।
* আপেল সিডার ভিনেগার দিয়ে প্রতিদিন ভোরে কুলি করুন। এতে আপনার দাঁতের দাগ দূর হবে।
* সপ্তাহে এক দিন খাওয়ার সোডা দিয়ে দাঁত ব্রাশ করুন। পাশাপাশি এক দিন পরপর টুথপেস্টের সঙ্গে লবণ দিয়ে দাঁত মাজতে পারেন।
* নিয়মিত অ্যালকোহলবিহীন মাউথওয়াশ দিয়ে কুলি করুন।

* ঘুম থেকে উঠে ও ঘুমাতে যাওয়ার আগে দুই–তিন মিনিট ধরে দাঁত ব্রাশ করুন।

সূত্র: রিডার্স ডাইজেস্ট