ঝগড়া রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপাল ভাঁড়ের ভাইপো আর তার স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া বেধেছে। মধ্যস্থতা করতে এগিয়ে গেলেন গোপাল। বললেন, ‘বলি কী নিয়ে এত ঝগড়া হচ্ছে শুনি?’গোপালের ভাইপো বলল, ‘দেখুন তো কাকা, আমি আগামী বছর একটা দুধেল গাই কিনব বলেছি। আর আমার স্ত্রী বলছে, সে নাকি গাইয়ের দুধ দিয়ে পায়েস রাঁধবে।’ ভাইপোর স্ত্রীও সমান তেজে চেঁচিয়ে উঠল।দু হাত তুলে দুজনকে থামতে ইঙ্গিত করে বললেন গোপাল, ‘আস্তে আস্তে! গাধা নাকি তোরা?’ দুজন একটু ঠান্ডা হলে গোপাল ভাইপোকে বললেন, ‘আরে গাধা, তোর বউয়ের পায়েস রাঁধা তো পরের কথা। আমি যে বাড়ির পেছনে সবজির বাগান করেছি, সেসব যে তোর গরু খাবে, সে খেয়াল আছে?’স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলছে। এমনকি ঝগড়া গড়িয়েছে হাতাহাতি পর্যন্তও!এক পর্যায়ে খাটের নিচে আশ্রয় নিল স্বামী বেচারা। স্ত্রী খাটের নিচে উঁকি দিয়ে বলল, ‘বেরিয়ে এসো। বেরিয়ে এসো বলছি!’উত্তরে মিনমিন করে বলল স্বামী, ‘আমি কি তোমাকে ভয় পাই ভেবেছ? তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু যা বলি তাই করি।’স্ত্রী: কী বলতে চাও তুমি? কী করবে শুনি?স্বামী: খাটের নিচ থেকে বের হব না বলেছি। কিছুতেই বের হব না!স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে ব্যাগ গোছাতে শুরু করলেন স্ত্রী। রাগে গজগজ করতে করতে বললেন, ‘আর জীবনে কোনো দিন আমি এমুখো হব না। থাকো তুমি একলা। আমি চললাম বাবার বাড়ি।’স্বামী কটা টাকা এগিয়ে দিয়ে বললেন, ‘যাও যাও। আর এই নাও, যাওয়ার ভাড়াটা নিয়ে যাও।’স্ত্রী মুখে ঝামটা মেরে বললেন, ‘আর ফেরার ভাড়াটা কে দেবে শুনি?’বিলু আর টিপু, দুজন ক্লাস ফোরে পড়ে। একদিন টিফিন পিরিয়ডে দুজনের বেধে গেল তুমুল ঝগড়া! রেগেমেগে টিপু একসময় বসার চেয়ারটাই ছুড়ে মারল বিলুর দিকে। অল্পের জন্য রক্ষা পেল বিলু, কিন্তু ততক্ষণে হেড স্যারের কানে খবর পৌঁছে গেছে।হেড স্যার: টিপু! তুমি বিলুর দিকে চেয়ার ছুড়ে মেরেছ কেন?‘ স্যার টেবিলটা বেশি ভারী ছিল।’ স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে বললেন স্বামী, ‘দেখো, আমাকে রাগিয়ে দিয়ো না। রেগে গেলে কিন্তু আমার ভেতরের পশুটা বেরিয়ে আসবে।’উত্তরে বললেন স্ত্রী, ‘আসুক বেরিয়ে! আমি ইঁদুর ভয় পাই না!’আস্ত মুরগির ফ্রাইটা মাত্র আয়েশ করে খেতে বসেছেন জলিল মিঞা, এমন সময় রেস্টুরেন্টের এক কর্মচারী এসে হাজির। বিনীত ভঙ্গিতে বললেন কর্মচারী, ‘স্যার, কিছু মনে করবেন না। ওই টেবিলে যে বিশালদেহী লোকটাকে দেখছেন, সে আমাদের নিয়মিত কাস্টমার। প্রতিদিন এসে মুরগির ফ্রাই খায়। আজ আমাদের এখানে একটাই ফ্রাই অবশিষ্ট ছিল, সেটা আপনাকে দেওয়া হয়েছে। এখন মুরগির ফ্রাই না পেয়ে ভীষণ খেপেছেন তিনি। যদি কিছু মনে না করেন, আপনার ফ্রাইটা ওনাকে দিই, আপনি অন্য কিছু খান।’রেস্টুরেন্টের কর্মচারীকে পাত্তাই দিলেন না জলিল। বললেন, ‘ধুত্তোরি, তোমার বিশালদেহীকে অন্য কিছু খেতে বলোগে, যাও।’কিছুক্ষণ পর হাতা গোটাতে গোটাতে উঠে এল বিশালদেহী। বলল, ‘আমার মুরগি আমাকে দিয়ে দিন। নইলে...’জলিল: নইলে কী করবেন, শুনি?বিশালদেহী: আপনি মুরগিটার সাথে যা করবেন, আমিও আপনার সাথে তা-ই করব। আপনি যখন ওর রানটা ছিঁড়বেন, আমিও আপনার রান ছিঁড়ে নেব। আপনি যখন ওর ঘাড়ে কামড় বসাবেন, আমিও আপনার ঘাড়ে কামড় বসাব....!’জলিল একটুও ঘাবড়ালেন না। ফ্রাই করা মুরগিটার পায়ে আলতো করে চুমু খেয়ে নিজের একটা পা বাড়িয়ে দিয়ে বললেন, ‘এবার আপনার পালা!’বাড়ি ফিরেই স্বামী বললেন, ‘কইগো, শুরু হওয়ার আগে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও’।স্ত্রী পানি দিলেন।খানিক বাদে স্বামী বললেন, ‘কইগো, শুরু হওয়ার আগে ভাতটাও দিয়ে দাও।’ স্ত্রী ভাতও দিলেন।ভাত খেয়ে নিয়ে স্বামী বললেন, ‘শুরু হওয়ার আগে এক কাপ চা খাওয়াও তো...’এবার চেঁচিয়ে উঠলেন স্ত্রী, ‘বলি কী শুরু হওয়ার আগে, হ্যাঁ? শুধু আবোলতাবোল কথা। একটার পর একটা ফরমায়েশ... আমি কি তোমার চাকর?...’স্বামী বিড়বিড় করে বললেন, ‘শুরু হয়ে গেল!’সংগ্রহ: মো. সাইফুল্লাহ