ঝটপট মজাদার টিফিন
সকালবেলা বাচ্চার স্কুলের জন্য টিফিন তৈরির সময় পাওয়া যায় খুব অল্প। আবার টিফিনে বৈচিত্র্যময় খাবার না থাকলে বাচ্চা খেতেও চায় না। এ জন্য দেখে নিন শাহানা পারভীনের দেওয়া কয়েক রকম রেসিপি।নুডলসউপকরণ: নুডলস সেদ্ধ ১ প্যাকেট, গাজর, বরবটি ও ফুলকপি সেদ্ধ ১ কাপ, পেঁয়াজ কুচি আধাকাপ, কাঁচামরিচ ২টি, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, সয়াসস ২ টেবিল-চামচ, টমেটো সস ৩ টেবিল-চামচ, চিংড়ি মাছ ৮-১০টি, মুরগির মাংস ছোট টুকরা করা ৪-৫টি, ডিম সেদ্ধ ১টি, লবণ স্বাদমতো ও তেল আধাকাপ।প্রণালি: মুরগির মাংস লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। পানিতে লবণ ও ২ চামচ তেল দিয়ে নুডলস সেদ্ধ করে পানি ঝরাতে হবে। ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, সয়াসস, টমেটো সস, চিংড়ি মাছ দিয়ে কষে মুরগির মাংস ও নুডলস দিতে হবে। এবার সবজি দিয়ে তাতে গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি দিয়ে মিশিয়ে টিফিনে দেওয়া যায়।চিকেন ফ্রাইউপকরণ: মুরগির মাংস ৬ টুকরা, আদা-রসুন বাটা ১ টেবিল-চামচ, রসুন কিমা ১ চা-চামচ, ডিম ১টি, ময়দা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া সামান্য, সাদা গোলমরিচ গুঁড়া সামান্য, সয়াসস ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।প্রণালি: মুরগির মাংসের সঙ্গে তেল ছাড়া বাকি সব উপকরণ মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। তারপর গরম তেলে লাল করে ভেজে টিফিনে পরিবেশন করা যায়। অনেক সময় মুরগি অল্প ভেজে ফ্রিজে রাখা যায়। প্রয়োজনের সময় আবার একটু ভেজে পরিবেশন করা যায়।চিকেন ভেজিটেবল রোলউপকরণ: মুরগির কিমা ১ কাপ, গাজর কুচি ২ টেবিল-চামচ, বাঁধাকপি কুচি ২ টেবিল-চামচ, ফুলকপি কুচি ২ টেবিল-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, আদা-রসুন-বাটা ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ কুচি ১টি (ইচ্ছা হলে) গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো। সব উপকরণ দিয়ে ভাজার মতো রান্না করে একটি পুর তৈরি করে নিতে হবে।রুটি তৈরি করতে লাগবে—ময়দা ২ কাপ, ডিম ১টি, লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো দিয়ে গোলা তৈরি করে নিন। এবার প্রণালির রুটির সব উপকরণ ভেতরে পুর দিয়ে রোল করে ডিম ও বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। ঘরে তৈরি হাতরুটি দিয়েও (সেদ্ধ করা রুটি) রোল তৈরি করা যায় টিফিনের জন্য।প্যান কেকউপকরণ: ডিম ২টি, ময়দা ১ কাপ, চিনি আধাকাপ, বেকিং পাউডার সামান্য, এলাচ গুঁড়া সামান্য, দুধ আধাকাপ তেল ভাজার জন্য।প্রণালি: ডিম ও চিনি ভালো করে ফেটে নিতে হবে। তারপর ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়া ও দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ বেশি পাতলা বা ঘন কোনোটা যেন না হয়। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে ১ হাতা করে মিশ্রণ দিয়ে ১ মিনিট ঢেকে দিতে হবে। প্যান কেক একটু উল্টে দিয়ে টিফিনের জন্য পরিবেশন করা যায়।