
দূর আকাশে ভাসে সৈকতরেখা। অন্তহীন আনন্দে উপকূলজুড়ে ওড়াউড়ি করে অ্যালবাট্রসেরা। ভোরের বাতাসে ফুরফুর করে ওড়ে দূর জাহাজের নিশান।
একমুখী স্রোতের সঙ্গে প্রতিযোগিতা করে চলেছে প্রস্তর ডোবানো হ্রদ। অপেক্ষায় থাকে কারও, বুঝতে পারিনি, জানতে পারিনি কেন?
ধারাবাহিকতায় নতুন জীবনে চলে আসতে চায় প্রণালিমুখী স্রোত। কোনো এককালে বয়ে চলা শুরু করেছিল শৈলশিরার গা বেয়ে।
অতঃপর সৃজিত হলো চলা, গাঢ় সান্নিেধ্য শুধুই বয়ে চলা, গিরি-উপত্যকায় থেমে থেমে হাজারো কথা বলা!
অবশেষে কোনো এক মধ্যাহ্নে দুমেরুতে সৃষ্টি হয় নতুন ভাষার; ভিন্নমুখী যাত্রায় তত্পর হয়ে ওঠে চন্দ্রালোকিত রাত; সুযোগ করে দেয় মিঠে জলকে নোনা জলের কাছে আসার।
বহুদিন চলার পরে স্থির হয়ে যায় অবশিষ্ট ধুলোর জঞ্জাল। ঘিরে ধরে চারপাশজুড়ে। অনেক কালের অপেক্ষা শেষ হয়।
নেমে আসা স্রোতদের নামকরণ হয় ঝরনাধারা। নামকরণের সার্থকতায় আশান্বিত হয় দীর্ঘকাল ধরে অপেক্ষায় রয়েছিল যারা।