প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের আলোচিত মডেল জিজেলে বুন্ডজেন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপির শুভেচ্ছাদূতদের একজন তিনি। জিজেলের বাবা ছিলেন সরকারি কর্মচারী আর মা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ও লেখক। ১৩ বছর বয়সে জিজেলে মডেলিং শেখার কোর্সে নাম লেখান। শিক্ষাসফরে যাওয়ার সময় ১৪ বছর বয়সে মডেল এজেন্সির চোখে পড়েন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। পুরোদস্তুর পেশাদার মডেল হিসেবে নিউইয়র্ক আর ব্রাজিলের সাও পাওলোতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। কাজের চাপেই স্কুলের খাতা থেকে নাম কাটা পড়েছিল বিখ্যাত এই মডেলের। প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও পর্তুগিজ, স্প্যানিশ, ইতালিয়ান, জার্মান আর ইংরেজি ভাষায় তিনি দারুণ পারদর্শী।
বোস্টন গ্লোব অবলম্বনে