ঝলমলে পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারার মেলা সব সময়ই ঝলমলে, জমকালো। সেই তারার হাটে তাঁরাও আসেন সেজে-গুজে। অনেকে আবার সাধারণ সাজেও অসাধারণ হয়ে ওঠেন। দেশের প্রায় সব তারকাই ৯ এপ্রিল ২০১০ঝলমলিয়ে এসেছিলেন মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯-এর অনুষ্ঠানে। তাঁদের উপস্থিতিতে ঝলমল করছিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। কে কী পরেছিলেন সেদিন, কেমন করে সেজেছিলেন তারই কিছু নমুনা থাকছে এ আয়োজনেগোলাপি কন্যা নেটের তৈরি শাড়িটা তৈরি করে দিয়েছেন বিদ্যা সিনহা সাহা মিমের এক বোন। সঙ্গের নজরকাড়া ব্লাউজের ডিজাইন মিম নিজেই করেছেন। কয়েক রকম কাতান কাপড় প্যাঁচওয়ার্ক করে বানানো হয়েছে ব্লাউজটি। সঙ্গে সোনার গয়না। উঁচু গলার ব্লাউজ বলেই চুল বেঁধেছেন উঁচু করে অল্প ফুলিয়ে। নতুন-পুরোনোর মিশেলহাতাকাটা সালোয়ার-কামিজটা ছিলচাপা সাদা।এর সঙ্গে ছিল সবুজ লেসের কাজ।মৌসুমীর ওড়নাটাও ছিল সবুজ। পোশাকের ধরনটা ষাটের দশকের, তবে মৌসুমীর চুলের সাজটা ছিল একদমই হাল আমলের। স্নিগ্ধ সুবর্ণাএমদাদ হকের ডিজাইনে ইটরঙা অ্যান্ডি সুতি কাঁথা কাজ ও প্যাঁচওয়ার্কের শাড়ি পরে এসেছিলেন সুবর্ণা মুস্তাফা। সঙ্গে লাল অনিক্সের মালা ও দুল। সুবর্ণার জন্য এই গয়নার সেট ভুটান থেকে এনেছেন স্বামী বদরুল আনাম। সঙ্গে ছিল লাল চামড়ার ছোট্ট পার্স। খোলা চুল আর সব সময়ের চেনা স্নিগ্ধ হাসিটা তো ছিলই। মুক্তোর হাসি অমলিনমিরপুর থেকে কেনা জুট কাতান শাড়ি। শাড়ির শোভা বাড়াচ্ছিল গলার সোনালি মুক্তার মালাটা। পোশাকের চেয়েও বেশি দ্যুতি ছড়াচ্ছিল অবশ্য ফেরদৌসী রহমানের প্রাণখোলা হাসি, যা সব সময় অমলিন।নিজেই যখন ডিজাইনারগ্লসি টিস্যু কাপড় কিনে নিজের ডিজাইনে সুতার কাজ করিয়ে নিয়েছেন শাড়িতে। সেই শাড়িই পরে এসেছিলেন প্রভা।গলায় ও কানে অ্যারাবিয়ানসের গয়না। হালকা রঙে ছিমছামবিপাশা হায়াত নিজের হাতে তৈরি করা শাড়িই পরে এসেছিলেন। সাদা মসলিনে ছিল পার্পল রঙের ভেলভেট পাড়। শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছিলেন মুক্তার মালা, কানে মুক্তা ও হীরার দুল। তৌকীর আহমেদ পরেছিলেন সাদা রঙের লিলেনে নানা রঙের স্ট্রাইপড শার্ট ও চাপা রঙের বেনেটনের প্যান্ট।চুলেগোঁজা ফুলগাঢ় সবুজ রঙা শাড়ির সঙ্গে মেলানো ব্লাউজ আর পাথরের গয়না।তবে সবকিছু ছাপিয়ে ফাহমিদা নবীর চুলেগোঁজা সাদা ফুলটাই নজর কেড়ে নিচ্ছিলবারবার।কালোতেই অপূর্বব্যাকব্রাশ চুলমানেই অপূর্ব। আর পরনে কালোর ওপর কালো কাজ করা জমকালো পাঞ্জাবি।এই ছিল অপূর্বর সাজপোশাক। সোনালি-লালেঝকমকেনেটের ওপর সোনালি কাজ করা শাড়িটা বাঁধন কিনেছিলেন ভারত থেকে। লাল ক্লাচ ব্যাগটাও সেখানকার। স্বচ্ছ নেট কাপড় বসিয়ে ব্লাউজটা লম্বা হাতার করা হয়েছে। গলার পাথর বসানো বড় হারে জমকালো সাজ পূর্ণ।ফরমাল ক্যাজুয়ালসাদা শার্টের সঙ্গে ক্যাজুয়াল ধাঁচের গাঢ় জলপাই রঙা ব্লেজার পরেছিলেন ইমন। ফ্রেঞ্চকাট দাড়িতে ফরমাল ক্যাজুয়াল লুক ইমনের।এক রঙে ঝলমলেলেসের তৈরি শাড়িটি জয়া আহসান কিনেছিলেন দুবাই থেকে। গলায় পরেছেন শাড়ির রঙেই অ্যামেথিস্ট পাথরের মালা। চোখের স্মোকি সাজ তো বটেই, চুলের এলেমেলো ঢংয়ে কার্ল আপডু বেশ নজর কাড়ছিল।সুতি চেকে স্নিগ্ধতাদেশীয় পণ্য কিনে হও ধন্য। আফসানা মিমির আপাদমস্তক যেন এই স্লোগানই দিচ্ছিল সেদিন তারা ঝলমলে অনুষ্ঠানে। প্রবর্তনার গামছা চেকের নীল-সবুজ শাড়ি পরেছিলেন মিমি। চিকন পাড়টা ছিল একটু বেশি গাঢ় সবুজ। সবুজ খাদি ব্লাউজ। কানে-গলায় ছিল অক্সি রুপোয় বাঁধানো মুক্তা আর সবুজ পাথরের গয়না। লাল টিপ, কালো ফ্রেমের চশমায় খোলা চুলে সব সময়ের স্নিগ্ধ মিমি। শাড়িতে বিদেশিনীঅনেক বছর আগের কথা। নিউইয়র্কে বাংলাদেশি মেয়ে অঞ্জলি রেনাটাকে শাড়ি কীভাবে পরতে হয় শিখিয়ে দিয়েছিলেন। শাড়ি প্রিয় পোশাক বলে এটা পরতে তেমন সমস্যাও হয় না রেনাটার। বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন তহবিলের সদ্য সাবেক আবাসিক প্রতিনিধি ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়ন পরেছিলেন রীনা লতিফের ডিজাইনে বেগুনি (পার্পল) রঙা জর্জেট শাড়ি। সঙ্গে মুক্তো ও কুন্দনের মালা। স্মার্ট স্কার্ফকালো চাপা গেঞ্জির ওপর সাদা রঙের লেখা স্লোগান। গলায় পেঁচানো বড় চেকের স্কার্ফ। ফিটফাট স্মার্ট ইলিয়াস কাঞ্চন।চিরসবুজ পয়লা বৈশাখে পরার জন্য এক বান্ধবী দেশালের এই শাড়িটি উপহার দিয়েছিলেন মিতা চৌধুরীকে। ‘শাড়িটা এত সুন্দর যে পরার জন্য আর তর সইল না’, মিষ্টি হেসে জানালেন মিতা। তাঁতের চিকন পাড় শাড়ির সঙ্গে পরেছিলেন জেড পাথরের মালা। কানে রুপা ও টুরমালিনের দুল।ফরমাল ফারুকফারুক এসেছিলেন ফরমাল পোশাকে। সাদা শার্টের সঙ্গে ঘন নীল স্যুট।নানা রঙে রঙিনডিজাইনার গৌতম সাহার নকশায় বিন্দু পরেছিলেন কলিদার লেহেঙ্গা। লাল, কালো, চাপা সাদা, সবুজ রঙের কাতান জর্জেটে প্যাঁচওয়ার্ক ও এমব্রয়ডারির সঙ্গে ছিল পমপমের লেইস। কানে-গলায় পরেছিলেন কুন্দন ও মুক্তার গয়না। লম্বা বেণিতে বেলির মালা আর কপালে টিকলি। এ পোশাকে তিনি মঞ্চে নাচে অংশও নেন। ব্লাউজ বাহারসাদা বুটিদার জমিনের শাড়িতে ও পাড়ে ফুলেল নকশা। তবে বাহারি ছিল তারিনের পরনের ব্লাউজটা। গলায় শাড়ির জমিনের কাপড় আর এর নিচে শাড়ির পাড়টা প্যাচ করে বসানো। থ্রি কোয়ার্টার হাতার প্রান্তে মানানসই কাজ।সবুজে জমকালোজর্জেট কাপড় কিনে নিয়ে নিজেই শাড়িটার ডিজাইন করিয়ে নিয়েছেন নওশীন। জমিনে চুমকি দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে। কয়েক রকম লেইস পাশাপাশি বসিয়ে পাড় তৈরি করা হয়েছে। কানে পাথরের দুল। লাল ক্লাচ ব্যাগটা মানিয়েছিল বেশ।জামদানির আভিজাত্যআনিলার বেগুনি রঙা জামদানি শাড়ি। তাতে ঘন সোনালি নকশা। গারনেট পাথর বসানো সোনার গয়নার ওপরে মিনার কাজ করা। সোনালি আভিজাত্যশিফন জর্জেটে ছিল চুমকির কাজ। ব্লাউজে সোনালি লেস। গলায়, কানে সোনার গয়না—সোনালি আভিজাত্য ছড়াচ্ছিলেন রুনা লায়লা আর আলমগীর।চোখেসোনালি রিমের চশমা, আলমগীরের পরনে ছিল ডোরাকাটা পাঞ্জাবি। বৈশাখী সাজেপয়লা বৈশাখের আগে বৈশাখী সাজেই এসেছিলেন দীপা। লাল-সাদা সুতি শাড়ির সঙ্গে টিপ আর কাচের চুড়ি। এমন সাজের সঙ্গে খোঁপায় বেলি ফুলটার অভাব একটু বোধ হচ্ছিলই।আসর মাতানো উপস্থাপনাবেশ কয়েকবার পোশাক বদল করেছিলেন দুই উপস্থাপক মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। দুজনের পরনেই নগরদোলার বাদামি রঙের পাজামা-পাঞ্জাবিতে সোনালি লেসের কাজ। গলায় ঝোলানো সাদা উত্তরীয়।লাল টুকটুকেনাফিসার লাল জর্জেটের শাড়িটা কেনা হয়েছিল ভারত থেকে। শাড়িতে কালো চুমকির কাজ। আয়রন দিয়ে সোজা করা খোলা চুলের স্টাইল জমকালো শাড়ির সঙ্গে একদম মানানসই।টি-শার্টে ফিটফাটএকস্ট্যাসির চাপা টি-শার্টে একদম ফিটফাট নিরব। কয়েক দিন আগেই পিয়ার্স করিয়েছেন কান। ঝুঁটিটাও সাম্প্রতিক। এখন থেকে নাকি সামনে স্পাইক আর পেছনে ছোট্ট ঝুঁটি—এমন হেয়ারস্টাইলেই দেখা যাবে তাঁকে।সাদা-নীলে সজীবক্যাজুয়াল পোশাকেই বেশি দেখা যায় হাবিবকে। আকাশি রঙা জিনসের প্যান্ট আর সাদা পাতলা শার্টে দারুণ স্মার্ট দেখাচ্ছিল তাঁকে। কানের ছোট্ট স্টাড আর খোঁচা খোঁচা দাড়ি—এর চেয়ে বেশি কোনো অনুষঙ্গের প্রয়োজন নেই।পাড়বাহারদিল্লি থেকে কেনা কাঞ্জিভরম শাড়িটির চওড়া পাড়ের বাহার দেখার মতো। পাড়ের সঙ্গে মেলানো ব্লাউজ। হালকা গয়না আর বড় গোল টিপে রেজওয়ানা চৌধুরী বন্যার সাজ সম্পূর্ণ।অন্য রকম নাকফুলগোলাপি কোটা শাড়িতে সাদা সুতার কলকি। গলার মুক্তার মালাটার নকশা নিজেই করেছেন ফাতেমা-তুজ জোহরা। নাকের বাউটি ধাঁচের নাকফুলটাও দেখার মতো।কালো সোনালির জেল্লাভারতের অন্ধ্র প্রদেশ থেকে কেনা হয়েছে অদিতি মহসিনের শাড়িটি। গয়নাগুলো ঢাকার ফ্যাশন হাউস পিরান থেকে কেনা। ডোকরার শাড়ির পাড়টি গাঢ় সোনালি।কেতাদুরস্ত ক্রিকেটার খেলার মাঠের পোশাক ছেড়ে সুযোগ পাওয়ামাত্রই কেতাদুরস্ত হয়ে গেলেন দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান। দুজনের পরনেই একদম ফরমাল কালো শার্ট-প্যান্ট আর জুতা। জেল দিয়ে সেট করা চুলের দৈর্ঘ্যেই দুজনের একটু পার্থক্য। তবে আরেকটা মিল হলো পোশাক কেনা হয়েছে কোথা থেকে মনে করতে পারেননি কেউই।স্মার্ট তিশাতিশার পোশাকটা সাদামাটা। তবে তাতে লাল-কালো রঙের সমন্বয় যোগ করেছিল আভিজাত্য। স্মার্ট কাটের গলাবন্ধ কামিজটায় সোনালি বোতাম বসানো। কানে-হাতে মানানসই আদিবাসী গয়নায় ছিমছাম, অভিজাত তিশা।নীল কালোর চমকএ পোশাকটি পরেই মঞ্চে নেচেছিলেন মুনমুন। কালো গাঢ় নীল রঙের মিশ্রণে বানানো হয়েছে টিউনিকটি। হাতে ছাই রঙা লেসের কাজ।কালোয় মঞ্চের আলোএমদাদ হকের তৈরি কাতান শাড়ি পরে এসেছিলেন অনুষ্ঠানের দুই সহ-উপস্থাপক অর্ষা ও ঈশানা। অর্ষার শাড়িতে সোনালি কলকি আর ঈশানার শাড়িতে পুরোটাই জামেবার কাজ করা। কালো চশমাবিকেলে অল্প রোদ ছিল, তাই বোধহয় কালো চশমায় চোখ ঢেকে এসেছিলেন মাহফুজ আহমেদ ও তপু। মাহফুজের চশমাটি প্রাদা ২০১০ এবং তপুরটি রেব্যান ব্র্যান্ডের।চুলের নতুন বাহারকবরী ছাড়াই এবার এসেছিলেন কবরী।মানে খোঁপা ছাড়াই তিনি এসেছিলেন। ববকাট চুল আর লাল শাড়িতে কবরী যেন সেই ‘মিষ্টি মেয়ে’।চুমকি পুঁতিতে অনন্যছাইরঙা শাড়ির পাড়ে কালো পুঁতির কাজ। মমর গয়নাগুলোও ছিল সোনালি ও কালো পুঁতির। সঙ্গে মানানসই লম্বা হাতার ব্লাউজ।হালকা রঙের দ্যুতিভারত থেকে আনা মুগা কাতান শাড়িতে রুপালি জরির পাড়। সঙ্গে গয়নাও ছিমছাম, হালকা ধাঁচের। হালকা রঙেই সুমাইয়া শিমু অনন্য।নজরকাড়া হারসুচন্দার লাল রঙের শাড়িটিতে কাচ বসানো। কালো-সবুজের মিশেলে শাড়ির পাড়। গলায় সোনা ও পাথরের হারটি নজরকাড়া।খোলা চুলে স্নিগ্ধতাদিতির শাড়িটি লাল-সাদা। পয়লা বৈশাখের আগাম সাজ? শাড়ির লেসের পাড়টা চোখে পড়ে। লম্বা টিপটাও বাহারি। তবে সব ছাপিয়ে তাঁর ঘন কালো সোজা চুলই নজর কাড়ছিল।লাল-সবুজফারহানা মিলির সবুজ জামদানিটা নজরকাড়া। এর সঙ্গে পরেছেন রঙের বৈপরীত্যে লাল ব্লাউজ। লাল কাচের চুড়ি, লাল টিপে বাঙালি সাজ পূর্ণ মিলির।দ্যুতিময় দুই বোনবেনারসি শাড়ির সঙ্গে তানিশা পরেছিলেন সোনার গয়না। দিহানের লেসের তৈরিশাড়িটি দুবাই থেকে কেনা। সঙ্গে রং মেলানো রুবির মালা।ফ্রেঞ্চকাটকালো রঙের চাপা টি-শার্ট এবং ফ্রেঞ্চকাট দাড়িতে চিরচেনা কুমার বিশ্বজিৎ।বাহারি হারচিকন পাড়ের বুটিদার শাড়ির সঙ্গে মেলানো ব্লাউজ। গলার হারটা বাহারি। বড় কলকির নকশা তাতে যোগ করেছিল ভিন্ন মাত্রা। টেনে খোঁপা করা সুইটিকে দেখাচ্ছিল বেশ সুইট।সোনালি সবুজের ছটাফারহানা নিশোর উজ্জ্বল সবুজ জমিনের শাড়িতে সোনালি-লালের কলকি। কানের বড় ঝুমকাটা নজরকাড়া।চিরচেনাভারতের ফ্যাবইন্ডিয়া থেকে কেনা লাল সুতির পাঞ্জাবিটি তারিক আনাম খানকে উপহার দিয়েছিলেন স্ত্রী নিমা রহমান। ঘন দাড়িতে চিরচেনা ব্যক্তিত্বের আভাস। কলিকালে আনারকলিশখ পরে এসেছিলেন পিচ রঙের আনারকলি। তাতে সাদা পাথরের কারুকাজ। পোশাকটাই বেশ জমকালো। গয়না বলতে তাই শুধু কানে লম্বা দুল।