ঝলমলে সন্ধ্যায় বাহারি পোশাক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাস্ট্রাস রানওয়েতে নেহা ধুপিয়া
লাস্ট্রাস রানওয়েতে নেহা ধুপিয়া

সন্ধ্যা মিলিয়ে গেছে অনেকক্ষণ। ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলের বলরুমের সব প্রস্তুতি শেষ। মৃদু বাজনা ধীরে ছড়িয়ে পড়ে বলরুমের প্রান্ত থেকে প্রান্তে। এবার ঘোষকের কথায় নড়েচড়ে বসেন সবাই। তিনি জানিয়ে দেন এবারের পন্ডস লাস্টারাস রানওয়েতে হাঁটবেন ফেমিনা মিস ইন্ডিয়া ২০০২ বিজয়ী বলিউডের অভিনয়শিল্পী নেহা ধুপিয়া।
১৩ সেপ্টেম্বর হয়ে গেল এ বছরের পন্ডস লাস্ট্রাস রানওয়ে নামের এই ফ্যাশন শো। এই আয়োজনে দেশের সম্ভাবনাময় ডিজাইনারদের তৈরি পোশাক পরে হাঁটলেন র‌্যাম্প মডেলরা। এতে অংশ নেয় আনোখি, আনদিম, ক্রিওলে, কিমায়া ডিজাইন স্টুডিও, রিলা’স ইত্যাদি ফ্যাশন হাউস। শো স্টপার হিসেবে আসেন নেহা ধুপিয়া। র‌্যাম্পে হাঁটা শেষ করে তিনি বলেন, ‘এ নিয়ে চারবার হলো আমার বাংলাদেশ সফর। প্রতিবারই আমি মুগ্ধ হয়ে যাই এ দেশে এসে।’ নেহা ধুপিয়ার কথার পরে শেষ হয়ে যায় আনুষ্ঠানিক আয়োজন। আগামী বছরের আয়োজনে যুক্ত হওয়ার ইচ্ছা নিয়ে এবার ঘরে ফেরার পালা শুরু হয় সবার।
পুরো অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক ছিল পন্ডস। আর অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ইনফিনিটি ইভেন্ট ম্যানেজমেন্ট।