ঝলসানো খাবার
স্বাদে ঝলসানো খাবারের জুড়ি মেলা কঠিন। এ পদ্ধতিতে রান্না করা খাবার তুলনামূলভাবে বেশি স্বাস্থ্যসম্মত বলেও মনে করেন অনেক পুষ্টিবিদ। দেখুন কল্পনা রহমানের দেওয়া কয়েক রকম ঝলসানো খাবারের রেসিপি।গ্রেভি চিকেন গ্রিল চারজনের জন্যউপকরণ: মুরগি আস্ত ১টা, আদাবাটা ১ টেবিল-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল-চামচ, টক দই সিকি কাপ, লেবুর রস ১ টেবিল-চামচ, তন্দুরি মসলা ১ টেবিল-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল-চামচ অথবা জায়ফল, জয়ত্রি, এলাচ, দারচিনি, বিট লবণ, কাবাব চিনি, জিরা, শাহজিরা ও পাঁচফোড়ন মিলিয়ে গুঁড়া করা ১ টেবিল-চামচ, কেশর ১ চিমটি, ঘি বা মারজারিন ৪ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, সাদা গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ।প্রণালি: আস্ত মুরগি কাঁটা চামচ দিয়ে কেচে সব মসলা ও লবণ দিয়ে এক ঘণ্টা রেখে দিন। অল্প মসলা তুলে আলাদা করে রাখুন। এবার ২০০ ডিগ্রি তাপে ওভেনে ৪০-৪৫ মিনিট অথবা চুলায় কয়লার আগুনে গ্রিল করুন। পোড়া পোড়া হলে নামিয়ে রাখুন। পাত্রে ঘি বা মারজারিন দিয়ে মুরগির অবশিষ্ট মসলা ও বাকি উপকরণগুলোর সঙ্গে টক দই ও পেঁয়াজ বেরেস্তা ভেঙে সামান্য পানি দিয়ে কষিয়ে ভুনা করে নামাতে হবে। ভুনা মসলার সঙ্গে গ্রিল করা মুরগি ভালোভাবে মাখিয়ে নানরুটি অথবা পরোটার সঙ্গে পরিবেশন।ঝলসানো সবজিচারজনের জন্যউপকরণ: ছোট বেগুন ৪টা, আদাবাটা আধা চা-চামচ, বরবটি, গাজর, শসা, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ভাঁজে খোলা মোটা করে কাটা ৪ কাপ, রসুনবাটা আধা চা-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, উস্টার সস ১ টেবিল-চামচ, সয়া সস ১ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ।প্রণালি: বেগুনে লবণ ও তেল মেখে চুলায় অথবা ওভেনে গ্রিল করে নিতে হবে। বেগুনের ওপরের পোড়া খোসাগুলো ফেলে দিতে হবে। সবজিগুলো সিকি ইঞ্চি পুরু করে কেটে মসলা মাখিয়ে ১০ মিনিট রাখতে হবে। ২ টেবিল-চামচ তেলে সবজিগুলো অল্প ভেজে নিতে হবে। হালকা পোড়া পোড়া করতে হবে। পাত্রে ঝলসানো সবজিগুলো রেখে চাটনি দিয়ে পরিবেশন।চাটনি তৈরির প্রণালিউপকরণ: টক দই ১ কাপ, তেঁতুলের মাড় আধা কাপ, চিনি আধা কাপ, বিট লবণ আধা চা-চামচ, পুদিনাপাতা বাটা ১ চা-চামচ, লবণ প্রয়োজনমতো, কাঁচামরিচ বাটা ১ চা-চামচ, ধনে ভাজা গুঁড়া আধা চা-চামচ, জিরা ভাজা গুঁড়া আধা চা-চামচ। সব উপকরণ একসঙ্গে মেশালেই তৈরি হয়ে যাবে চাটনি।স্মোকড মাটনছয়জনের জন্যউপকরণ: খাসির মাংস ১ কেজি, আদাবাটা ১ টেবিল-চামচ, টক দই ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ, সরিষাবাটা ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, সরিষার তেল আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, কাবাব মসলা ১ টেবিল-চামচ, কয়লা ১ মুঠো।প্রণালি: তেল ও পেঁয়াজ বাদে সব মসলা মেখে মাংস রেখে দিন ১ ঘণ্টা। এবার পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে তাতে মাংস দিন। এক কাপ পানি দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে মসলা মাংসের গায়ে লাগা লাগা হলে নামিয়ে নিন। এবার কয়লায় আগুন জ্বালিয়ে এক টুকরা ফয়েলের মধ্যে রেখে তা মাংসের পাত্রের মাঝখানে বসান। ওপরে ১ টেবিল-চামচ ঘি দিয়ে পাত্রের ঢাকনা দিয়ে দিন। কয়লার ধোঁয়া কমে গেলে ঢাকনা খুলে পরিবেশন।স্মোকড ইলিশ বাটার টোস্ট চারজনের জন্যউপকরণ: একটা ইলিশ মাছের পেটের অংশ, টমেটো সস আধা কাপ, সয়া সস ১ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, উস্টার সস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, পাউরুটি ৫-৬ টুকরা, ময়দা আধা কাপ, মরিচ গুঁড়া ১ চা-চামচ।প্রণালি: মাছের মাঝের অংশ কেটে নিন। মসলা দিয়ে হালকা সেদ্ধ করে নিন। ঠান্ডা করে মাছের কাঁটাগুলো বের করে নিন, যেন মাছ না ভাঙে। ১ ইঞ্চি চওড়া ও ৩ ইঞ্চি লম্বা করে মাছ টুকরা করুন। ময়দা ও মরিচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। মাছের টুকরাগুলো ময়দার মিশ্রণে ডুবিয়ে ঝাঁজরিতে নিয়ে ডুবোতেলে ভেজে নিন। মাছ ভেজে প্লেটে রেখে দিন। প্লেটে একটি বাটি রেখে তাতে অল্প কয়লার আগুন জ্বালিয়ে ওই আগুনে একমুঠো সরিষার খৈল অথবা একমুঠো মুড়ি পোড়ান। ধোঁয়ার ওপর একটি ঢাকনা দিয়ে দিলে মাছের মধ্যে স্মোকি স্বাদ এসে যাবে। ২ ইঞ্চি চওড়া ও ৪ ইঞ্চি লম্বা করে পাউরুটি কেটে বাটার দিয়ে টোস্ট করুন। টোস্টের ওপর একটি করে স্মোকি মাছের টুকরা রেখে গরম গরম পরিবেশন।