ঝাঁকুনিতেই মুঠোফোন চার্জ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনে জরুরি কথা বলা দরকার, অথচ তাতে সঞ্চিত বিদ্যুৎ (চার্জ) একেবারেই নেই। আবার চার্জ করার মতো কোনো ব্যবস্থাও নেই। এ রকম সমস্যা সমাধানে নতুন একধরনের চার্জার উদ্ভাবনের চেষ্টা করছেন মার্কিন প্রযুক্তিবিদেরা। এটি ব্যবহারে কেবল ঝাঁকুনি দিলেই চার্জ হয়ে যাবে মুঠোফোন।যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটির (ভার্জিনিয়া টেক) গবেষক শশাঙ্ক প্রিয়া ও তাঁর সহকর্মীরা জরুরি ব্যবহারোপযোগী ওই চার্জারের নকশা তৈরি করছেন। বিশেষ এই চার্জার বল প্রয়োগের ফলে বিদ্যুৎশক্তি উৎপাদনে সক্ষম হবে। মুঠোফোনের কি-প্যাডে আঙুলের চাপ, কণ্ঠস্বরের কম্পন কিংবা মুঠোফোন সেটটিকে ঝাঁকুনি দিলেই তাতে চার্জ সঞ্চিত হবে।শব্দ ও চাপ থেকে তৈরি কম্পনকে তরঙ্গে রূপান্তরের মাধ্যমে মুঠোফোন চার্জের পরীক্ষায় গবেষকেরা ব্যবহার করেছেন জিংক অক্সাইড। নিউ সায়েনটিস্ট।