টেকনাফ সৈকতের ঝাউগাছ নিধন মামলা থেকে অব্যাহতি পেতে আসামিদের ত ৎ পরতা
ঝাউগাছ গেল, ভূমিও বেদখলে
কক্সবাজারের চাঞ্চল্যকর টেকনাফ সমুদ্রসৈকতের সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ২০ হাজার ঝাউগাছ নিধন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের এখনো কিছু হয়নি। বরং তারা মামলা থেকে অব্যাহতি পাওয়ার চক্রান্ত চালাচ্ছে।অন্যদিকে বর্তমানে সৈকতের ২৬৫ একরের বিরাণভূমি ভূমিদস্যুরা চড়া মূল্যে বিভিন্ন লোকজনকে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো ত ৎ পরতা নেই।সূত্র জানায়, ইতিমধ্যে পুলিশ চাঞ্চল্যকর সেই ঝাউগাছ নিধন মামলার অন্যতম ৩৭ আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলেও বন বিভাগের পক্ষ থেকে নারাজি দিয়ে জুডিশিয়াল তদন্তের দাবি জানানো হয়েছে। ফলে দুই বছর সাত মাস সময়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষিত থেকে গেছে।প্রসঙ্গত, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর দুই শতাধিক দুর্বৃত্ত টেকনাফ সৈকতের সাবরাং মৌজার সংরক্ষিত বনাঞ্চলের খুরের মুখ, কচুবুনিয়া, কাটাবুনিয়া ও হারিয়াখালী এলাকায় সৃজিত সরকারি ২৬৫ একরের ঝাউবাগানের প্রায় ২০ হাজার গাছ কেটে ফেলে। এ নিয়ে তখন প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। ওই সময় স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনাফ সৈকতের ঝাউগাছ নিধনযজ্ঞে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। ঘটনা তদন্তে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। চার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা: উপকূলীয় বন বিভাগ টেকনাফ রেঞ্জের আওতাধীন শাহপরীর দ্বীপের বিট কর্মকর্তা হাসান আল তারিক ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর সমুদ্রসৈকতের ঝাউবাগান নিধনের দায়ে টেকনাফ থানায় ১৪৭ জনের বিরুদ্ধে চার কোটি আট লাখ ৩৬ হাজার ৯০০ টাকার ক্ষতিপূরণ মামলা করেন। মামলায় টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য নুর হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও নুর হোসেনের বড় ভাই সাবরাং ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহেদ হোসেন, খাইর হোসেন, উপজেলা যুবলীগের সহসভাপতি এজাহার মিয়াসহ ৫০ জনের বেশি ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সমর্থককে আসামি করা হয়েছে। অন্যদের মধ্যে টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, সাবেক সদস্য ফয়েজুর রহমানকেও আসামি করা হয়েছে। ত ৎ কালীন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন চৌধুরী মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেন। ওই সময় মামলার প্রভাবশালীরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত থাকেন। মামলার বাদী হাসান আল তারিক জানান, ২০০৯ সালের ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এম এন সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি টেকনাফ সৈকত পরিদর্শন করে। বিভাগীয় কমিশনার ঝাউগাছ নিধনযজ্ঞ দেখে হতবাক হন এবং গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ মামলার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে তদন্ত দল এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে জড়িত ব্যক্তিদের মামলার আসামি করা হয়েছিল। কিন্তু প্রভাবশালী আসামিরা নানা ছল-চাতুরির মাধ্যমে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ত ৎ পরতা চালাচ্ছেন। চূড়ান্ত প্রতিবেদন এবং নারাজি আবেদন: টেকনাফ থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাহবুবুল আলম ২০১০ সালের ১৬ মার্চ কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে মামলার প্রধান আসামি নুর হোসেনসহ প্রথম ১০ জন এবং আরও ২৭ জনকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। ওই সালের ২৬ মে বন বিভাগের পক্ষে বাদী হাসান আল তারিক ওই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দায়ের করলে আদালতের বিচারক মামলাটি পুনঃ তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা সংস্থাকে আদেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসু দত্ত চাকমা আগের প্রতিবেদন হুবহু রেখে পুনঃ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। গত ২০ নভেম্বর মামলার বাদী হাসান আল তারিক আদালতে আবার ওই পুনঃ তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন। এতে উল্লেখ করা হয়, মামলা থেকে অব্যাহতি পাওয়া আসামিরা রাজনৈতিক দলের প্রভাবশালী। তাঁরা নানাভাবে তদন্ত কর্মকর্তাকে ম্যানেজ করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। তাই আসামিদের বিরুদ্ধে সরাসরি অপরাধ আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের আদেশ কামনা করা হয়। বন বিভাগের পক্ষে মামলা পরিচালনাকারী ও ডেপুটি রেঞ্জার মো. এমদাদুল হক এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আদালত নারাজি আবেদনটি গ্রহণ করে (সিডি) তলব করেন এবং শুনানির জন্য আগামী বছরের (২০১২ সালের) ১৫ জানুয়ারি সময় নির্ধারণ করেন। ওইদিন মামলার ভবিষ্য ৎ নির্ধারিত হবে। মামলা থেকে প্রভাবশালী আসামিদের অব্যাহতি প্রসঙ্গে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের ওসি বসু দত্ত চাকমা বলেন, তদন্তে সাক্ষ্যপ্রমাণে যাঁরা নির্দোষ, তাঁদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এখানে অন্য কোনো কারণ নেই। মামলার ২ নম্বর আসামি ও সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহেদ হোসাইন জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল ঝাউগাছ নিধন মামলায় জাহেদ হোসাইনসহ তাঁর তিন ভাইকে আসামি করেছে। তাঁরা ঝাউগাছ নিধনে জড়িত নন। ২৬৫ একর বনভূমি বেদখলে : সূত্র জানায়, ২০০৯ সালের ২০ সেপ্টেম্বর ত ৎ কালীন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এম এন সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি সরেজমিন টেকনাফ সৈকত পরিদর্শন করে বেদখলে চলে যাওয়া ২৬৫ একর বনভূমি উদ্ধার করে সেখানে একটি পরিচিতি ফলক (সাইন বোর্ড) টাঙিয়ে দেয়। এতে লেখা ছিল, ‘এই জমি সরকারি খাসজমি। এই জমি ক্রয়-বিক্রয়যোগ্য নহে এবং এখানে অবৈধ অনুপ্রবেশ আনইত দণ্ডনীয়।’ তফসিলে জমির পরিমাণ উল্লেখ করা হয়েছে ২৬৫.৫০ একর। কিন্তু কয়েক মাস পর ওই পরিচিতি ফলক কে বা কারা তুলে ফেলেছেন। সরকারি জমিগুলোও এখন ভূমিদস্যুরা বিভিন্ন লোকজনকে বিক্রি করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তা বলেন, ঝাউগাছ নিধনের সঙ্গে যারা জড়িত, তারাই সরকারি এই জমি অন্যের কাছে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এবং মামলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা-তদবির করছে।