ঝাল ঝাল অণুছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচা মরিচ
বাপ রে কী ঝাল, চাচা, মরিচ—
তিন শ টাকা কাঁচা মরিচ!

রিচ
পুওর আমি, ও রিচ
খাচ্ছে কাঁচা মরিচ!

অ্যাসিডিটি
আমার আছে অ্যাসিডিটি
ঝাল খাওয়া তাই মানা
দরকারই নেই বাজার থেকে
কাঁচা মরিচ আনা!

হালকা
আমার বাড়ি চট্টগ্রামে
আমরা অনেক ঝাল খাই
এই বাজারে মরিচ কিনে
হচ্ছে পকেট হালকাই!

দাম
মরিচ এখন মিষ্টি লাগে
দাম বেড়েছে বলে
নিয়ম দেওয়ার—তাই দিয়ে দিই
একটা-দুটো ঝোলে!

সালাদ
সালাদ এখন পেঁয়াজ শুধু—
মরিচ এবং শসাহীন
শিঙাড়া বা ডালপুরি আজ
কেমনে খাব ক, শাহিন?