ঝাল পদ কয়েক রকম
শবে বরাতের রাতে হালুয়া-মিষ্টি রান্না তো হয়ই। রুটি বা তেহারির সঙ্গে মাংস খেতেও পছন্দ করেন অনেকে। দেখে নিন নাজমা হুদার দেওয়া রান্নাগুলো।সবজি-পরোটাউপকরণ: ময়দা আধা কেজি, চিনি ২ টেবিল-চামচ, ডিম ২টি, তেল ২ টেবিল-চামচ, ঘি ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, কুসুম গরম পানি আন্দাজমতো, ভাজার জন্য তেল ১ কাপ।সিকি কাপ পরিমাণ গাজর, বরবটি, বাঁধাকপি ও নুডলস। এগুলো সেদ্ধ করে হালকা ভাপ দিয়ে নিতে হবে। কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি।প্রণালি: কড়াইতে তেল ও ২টি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে সব সেদ্ধ সবজি দিয়ে ভেজে নুডলস দিয়ে নাড়তে হবে। ডিম ও লবণ দিয়ে আরেকটু ভেজে জিরার গুঁড়ো ও একটু চিনি দিয়ে নামাতে হবে।ময়দা তেল, ময়ান, ডিম, চিনি, লবণ ও পানি দিয়ে খুব ভালো করে মথে নরম করে নিতে হবে। এবার পাঁচ ভাগ করে গোলা তৈরি করে ১ কাপ তেলের মধ্যে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। পিঁড়িতে তেল মাখিয়ে একটা গোলা নিয়ে পাতলা করে রুটি বানিয়ে এক ভাঁজ দিয়ে তার ওপর সবজি দিয়ে আরেক ভাঁজ করে বেকিং ট্রেতে তেল দিয়ে রুটি রাখতে হবে। এটি ১৫ মিনিট পর ঘি হাতে নিয়ে রুটির আকার বানিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট বেক করতে হবে।আলু-পরোটাউপকরণ: আলু সেদ্ধ ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল-চামচ, ঘি ১ টেবিল-চামচ, শুকনা মরিচ তেলে ভাজা ৪টি, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল ও ঘি। প্রণালি: সবজি পরোটার মতো গোলা তৈরি করে নিতে হবে। আলু সেদ্ধর সঙ্গে শুকনা মরিচ, পেঁয়াজ, বেরেস্তা, ঘি, লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে ভর্তা তৈরি করতে হবে। এবার একটা গোলা নিয়ে তার মধ্যে আলুর পুর দিয়ে কিছুক্ষণ রেখে পিঁড়ির ওপর ময়দা ছিটিয়ে গোল করে রুটি বেলে নিতে হবে। এবার তাওয়ায় ২ টেবিল-চামচ তেল দিয়ে পরোটা দিয়ে এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে।হাড়িয়া কাবাবউপকরণ: ক: গরুর মাংস পাতলা টুকরা আধা কেজি, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, ধনে বাটা আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়ো ১ চা-চামচ, পোস্ত দানা ১ চা-চামচ, নানা রকম মসলা ১ চা-চামচ, লবঙ্গ কয়েকটি, গোল মরিচ কয়েকটি, টক দই ১ কাপ, লবণ পরিমাণমতো, বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি ২ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ। উপকরণ: খ: গরুর মাংসের মিহি কিমা ১ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা সিকি চামচ, কাচা মরিচ কুচি ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, মসলা গুঁড়ো ১ চিমটি, ঘি ১ চা-চামচ, বিস্কুটের গুঁড়ো ১ টেবিল-চামচ।প্রণালি: খ-গ্রুপের সবকিছু একসঙ্গে মেখে ছোট ছোট কোপ্তা বানাতে হবে।ক-গ্রুপের মাংস সব মসলা দিয়ে মেখে তার ওপর খ-গ্রুপের কোপ্তাগুলো সাজিয়ে ২ কাপ গরম পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে রান্না করলে হলে ৬-৭টি হুইসেল দিলে নামাতে হবে। কড়াইতে আধা কাপ তেল ও ৩ টেবিল-চামচ ঘি দিয়ে তাতে ২ কাপ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিন। এই তেলে ৬-৭টি শুকনো মরিচ ছেড়ে দিয়ে সেদ্ধ মাংস ঢেলে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিতে হবে। বেরেস্তার সঙ্গে ১ চা-চামচ চিনি দিয়ে গুঁড়ো করে তা মাংসের কড়াইয়ে দিয়ে দিন।পানি শুকিয়ে তেল উঠলে কাবাব নামিয়ে দিয়ে কিশমিশ-বাদাম কুচি ওপরে ছড়িয়ে দিয়ে নামাতে হবে।কয়েকটা গোলমরিচ ও লবঙ্গ দিতে হবে। ছোট এলাচ-দারুচিনি বেটে দিয়ে নামাতে হবে। কলিজা-ডালের মাখানিউপকরণ: পাঁচমিশালি ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কলিজা আধা কেজি, আদা বাটা ১ টেবিল-চামচ, টক দই সিকি কাপ, রসুন বাটা ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, জিরা বাটা ১ চা-চামচ, চিনি স্বাদমতো, শুকনা মরিচ গুঁড়ো ১ টেবিল-চামচ, তেল আধা কাপ, হলুদ গুঁড়ো আধা চা-চামচ, শুকনা মরিচ গোটা ২টি, গরম মসলা গুঁড়ো ১ চা-চামচ, মেথি, জিরা গোটা ১ চা-চামচ, মাখন ২ টেবিল-চামচ।প্রণালি: ডালভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। তেলে পেঁয়াজ দিয়ে তা হালকা লাল হলে সব মসলা দিয়ে কষিয়ে কলিজা দিতে হবে। কলিজা দুবার কষাতে হবে। এবার ডাল দিয়ে পানি দিতে হবে। মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে। এবার অন্য একটি প্যানে মাখন ও শুকনা মরিচ দিয়ে লাল হলে জিরা-মেথি ফোড়ন দিয়ে প্যানের ওপরে ঢেলে দিতে হবে এবং ছ্যাত করে শব্দ হতে হবে। ছিট রুটিউপকরণ: চালের গুঁড়ো ২ কাপ, পানি ২ কাপ, লবণ আন্দাজমতো।প্রণালি: চালের গুঁড়োর মধ্যে পানি-লবণ দিয়ে গোলা তৈরি করে ১ ঘণ্টা রেখে তাওয়ায় অল্প তেল মাখিয়ে ছিটিয়ে ছিটিয়ে গোল করে দিয়ে একটু পরে উঠিয়ে ভাঁজ করে রেখে গরম গরম পরিবেশন। হাড়ি কাবাব দিয়ে পরিবেশন করতে হবে।তেহারিউপকরণ: চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম, মাংস ৫০০ গ্রাম, কাঁচা মরিচ ৪-৫টি, গুঁড়ো দুধ সিকি কাপ, টক দই সিকি কাপ, জায়ফল অর্ধেকটা, ঘি ১ টেবিল-চামচ, আদা বাটা ১ টেবিল-চামচ, রসুন ১ টেবিল-চামচ, ধনে, জিরা ১ টেবিল-চামচ, বেরেস্তা ৪ টেবিল-চামচ, চিনি স্বাদমতো, আলু বোখারা ৪-৫টি, জয়ত্রী সিকি চা-চামচ, তেল ১ কাপ, কেওড়া ২ চা-চামচ, লবণ আন্দাজমতো, এলাচ-দারচিনি ৪টি করে, মাওয়া ৪ টেবিল-চামচ।প্রণালি: তেলে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে অর্ধেক উঠিয়ে বাকি পেঁয়াজের মধ্যে মাংস দিয়ে একে একে সব মসলা ও টক দই দিয়ে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাংস একটু মাখা মাখা অবস্থায় উঠিয়ে নিয়ে বাকি তেল-মসলার মধ্যে চাল, গুঁড়ো দুধ, চিনি, লবণ, এলাচ, দারচিনি দিয়ে কষিয়ে ১ লিটার পানি দিয়ে পোলাও রান্না করে নিতে হবে। এবার পোলাও দুই ভাগ করে এক ভাগে মাংস দিয়ে তার ওপর মাওয়া, বেরেস্তা অর্ধেক দিয়ে বাকি পোলাও দিয়ে দিন। এর ওপরে বাকি অর্ধেক মাওয়া বেরেস্তা দিয়ে কাঁচা মরিচ, ঘি দিয়ে দমে বসাতে হবে। আধা ঘণ্টা দমে রেখে নামিয়ে সালাদ দিয়ে পরিবেশন।ঝলসানো মুরগিউপকরণ: মুরগির মাংসের টুকরা ৫০০ গ্রাম, টক দই ২ টেবিল-চামচ, সিরকা ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়ো ১ চা-চামচ, ঘি বা তেল ৩ টেবিল-চামচ, পেঁয়াজ বেরেস্তা বাটা ১ টেবিল-চামচ, ধনে গুঁড়ো সিকি চা-চামচ, জিরা গুঁড়ো সিকি চা-চামচ, গরম মসলা আধা চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ।প্রণালি: সব মসলা মুরগির সঙ্গে মেখে ফ্রিজে ৪ ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। এবার ওভেনের ট্রেতে তেল বা ঘি ব্রাশ করে মুরগির মাংস দিয়ে বেক করতে হবে। রাইতা দিয়ে পরিবেশন।মগজ মশালাউপকরণ: খাসির মগজ ৪ পিস, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ৪টি, টক দই সিকি কাপ, দুধ আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, টমেটো কুচি ২টি, রসুন বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, তেল আধা কাপ, এলাচ-দারচিনি ২টি করে। প্রণালি: কড়াইতে তেলে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হলে মগজ দিয়ে একটু ভেজে একে একে সব উপকরণ দিয়ে ঝাঁকিয়ে দুধ দিয়ে ঢেকে দিতে হবে। নামানোর পাঁচ মিনিট আগে কাঁচা মরিচ দিয়ে আবার জ্বাল দিয়ে ওপরে তেল উঠলে নামাতে হবে।