ঝিঁঝি পোকাদের ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরে ঝিঁঝি পোকা যে! মন খারাপ মনে হয়?

আর বইলেন না! বিশ্বকাপ দেখতে বসলে বউ এসে চ্যানেল পাল্টে ভারতীয় সিরিয়ালের চ্যানেল দিয়ে দেয়! নিজের নামে যে খেলা সেটাই যদি দেখতে না পারি তো কেমন লাগে, বলেন?
কিউই ভায়া, খুব বিপদে আছি! বাচ্চাটা ঘুমাতেই
চায় না।
বাংলাদেশের টাইগারদের ভয় দেখাও, এক ডোজেই কাজ হয়ে যাবে!
ক্রিকেট খেলার সঙ্গে বাংলাদেশের রাজনীতির মধ্যে কী মিল, বলেন তো?
সরকারি দল হচ্ছে ব্যাটসম্যান আর বিরোধী দল হলো বোলার। আর আমজনতা হলো বল!
ডাকশুমারি অনুযায়ী এই ম্যাচটার পর হাঁস কমেনি! কেন বলুন তো?
কারণ, এই ম্যাচে কোনো ব্যাটসম্যান ডাক মারেনি!
মুখ গোমড়া কেন? শুনলাম তুই নাকি আম্পায়ারিং করতে গেছিলি।
আরে, গেছিলাম তো কচ্ছপদের ম্যাচে আম্পায়ারিং করতে! প্রথম বলটা করতে বোলার সেই যে দৌড় শুরু করল, আর শেষই হয় না!
কী রে দোস্ত, এভাবে ক্রাচ নিলি যে হঠাৎ?
আর বলিস না! বিশ্বকাপ চলছে না? ব্যাটসম্যানরা প্রচুর রান নিচ্ছে!
ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক ও সংগৃহীত