
সবজি হিসেবে ঝিঙে, চিচিঙ্গা দুটিরই জনপ্রিয়তা রয়েছে। তবে অনেকের কাছে একসঙ্গে দুটি সবজিই পছন্দ নয়। কেউ বেছে নেন ঝিঙে, কেউবা চিচিঙ্গা। এটি কেবল স্বাদের কারণে। আর যাঁরা পুষ্টিগুণ সম্পর্কে জেনে খেতে চান, তাঁদের জন্য কোনটি? ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পথ্য ও পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বলেন, দুটিতেই জলীয় অংশ বেশি রয়েছে। ক্যালরির পরিমাণ খুবই সামান্য। ঝিঙেতে আঁশের পরিমাণটা বেশি। দুটি সবজিই রক্তের চিনি নিয়ন্ত্রণে রাখে এবং ওজন কমায়। আর যাদের আলসারের সমস্যা আছে তাঁদের চিচিঙ্গা খাওয়া ভালো।
এখানে প্রতি ১০০ গ্রাম ঝিঙে ও চিচিঙ্গায় খাদ্য উপাদান উল্লেখ করা হলো।
খাদ্য উপাদান ঝিঙে চিচিঙ্গা
ক্যালরি ১৬ ৩০
প্রোটিন ০.৮ গ্রাম ০.৫ গ্রাম
চর্বি ০.১ গ্রাম ০.৫ গ্রাম
কার্বোহাইড্রেট ৩.৮ গ্রাম ৩.৩ গ্রাম
সোডিয়াম ১ মিলিগ্রাম নেই
পটাশিয়াম ১৫০ মিলিগ্রাম নেই
সূত্র: ইউএসডিএ, স্লিম ডটকম
