ঝিনুকমালা খেলাঘরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
কক্সবাজারের শিশু-কিশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসরের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২৪ মে রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আশরাফুল হুদা সিদ্দিকী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল ও ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমির পরিচালক চন্দন কান্তি দাশ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি সুবিমল পাল।
অনুষ্ঠান পরিচালক করেন সাধারণ সম্পাদক দীপক শর্মা ও প্রশিক্ষণ একাডেমির প্রধান সমন্বয়কারী রাজীব দেবদাশ। জেলা প্রশাসক মো. রুহুল আমিন বক্তব্যে দেশের অপসংস্কৃতি, জঙ্গিবাদ ও অরাজকতা থেকে ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে ঝিনুকমালার মতো অন্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
—নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার