ঝিলিকের প্রিয় সালমান শাহ, মায়ের আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। বিবিএ পড়ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে। মা মোস্তারী প্রধান, গৃহিণী। এই মা-মেয়ে জানান তাঁদের পছন্দ-অপছন্দের কথা।
মায়ের সঙ্গে ঝিলিক ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে ঝিলিক ছবি: খালেদ সরকার

১. প্রিয় খাবার?
ঝিলিক: সব খাবারই প্রিয়। তবে ফ্রায়েড রাইস, ফ্রায়েড চিকেন একটু বেশি প্রিয়।
মা: খিচুড়ি আর ডিম ভুনা।
২. যে চলচ্চিত্র বারবার দেখতে ভালো লাগে...
ঝিলিক: কুছ কুছ হোতা হ্যায়।
মা: কেয়ামত থেকে কেয়ামত।
৩. বাংলা চলচ্চিত্রের প্রিয় মুখ...
ঝিলিক: সালমান শাহ ও মৌসুমী।
মা: আলমগীর আর শাবানা।
৪. ছুটি পেলেই যেখানে ঘুরতে চলে যাই...
ঝিলিক: রংপুরে নানাবাড়িতে।
মা: কক্সবাজার।
৫. যে লেখকের লেখা প্রিয়...
ঝিলিক: বই পড়ার অভ্যাস নেই, তবে যে কয়েকটি বই পড়েছি তা হ‌ুমায়ূন আহমেদের।
মা: হ‌ুমায়ূন আহমেদ।
৬. প্রিয় রং...
ঝিলিক: কালো, লাল।
মা: সবুজ।
৭. যাঁর গান মুগ্ধ করে...
ঝিলিক: রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও বাবা এম এ জলিল।
মা: মাহমুদুন্নবী ও শাহনাজ রহমতউল্লাহ।

৮. যে পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি...

ঝিলিক: সালোয়ার-কামিজ।

মা: সালোয়ার-কামিজ, শাড়ি।

সাক্ষাৎকার: আহসান মাহমুদ