ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে। তবে কবে তাঁদের নিরাপদ স্থানে পুনর্বাসন করা হবে তা এখনো ঠিক হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. আবদুর রহমান জানান, গত বর্ষার সময় থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকদের পুনর্বাসন নিয়ে আলোচনা চলছে। উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুস সিদ্দিক জানান, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা, রাইখালী, চিৎমরম, কাপ্তাই এবং ওয়াগ্গা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে কমপক্ষে ২১৫ পরিবার পাহাড়ের চূড়ায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারের যে আশ্রয়ন প্রকল্প রয়েছে সেই রকম প্রকল্প কাপ্তাইয়ে নেওয়ার বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তবে আপাতত প্রশাসন দুটি উচ্চবিদ্যালয়কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রেখেছে।