ঝুঁটিঅলা পেঙ্গুইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ্র বরফের দেশে গিয়ে দূরে কালো কোট পরা জনাকয়েক ভদ্রলোককে দেখেছেন। খুশিতে ডগমগ হয়ে ছুটে গেলেন হাত মেলাতে, কিন্তু কোথায় ভদ্রলোক আর কোথায় তাঁদের কালো কোট! এ যে পেঙ্গুইন! সেই পেঙ্গুইন ভদ্রলোকদের কথাই শুনুন এবার। পেঙ্গুইনদের মধ্যে ঝুঁটিঅলা এক প্রজাতির দেখা মেলে দক্ষিণ মেরুর বরফাচ্ছাদিত দ্বীপগুলোতে। এদের মধ্যে সবচেয়ে ছোট প্রজাতিটির নাম রকহপার পেঙ্গুইন। নামের সঙ্গে কাজের যথেষ্ট মিল রয়েছে তাদের, দিনমান বরফ আর পাহাড়ের ফাটলে লাফ-ঝাঁপ দিয়ে সময় কাটে এই পেঙ্গুইন প্রজাতির। আর ৪৫ থেকে ৫৮ সেন্টিমিটার লম্বা এই পেঙ্গুইনগুলোই পৃথিবীর সবচেয়ে ছোট ঝুঁটিঅলা পেঙ্গুইন। দুই থেকে তিন কেজি ওজনের এই রকহপারদের ফকল্যান্ড দ্বীপেই বেশি চোখে পড়ে।লংগেস্ট লিস্ট অবলম্বনে