ঝোড়ো আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বন্ধুসভার বন্ধু সাহানারা জেসমিনকে ভুল করে বাদ দিয়েই একবার বন্ধুরা নওগাঁয় চলে যান পিকনিক করতে। তারপরেও তিনি অভিমান করেননি। একাই তিনি বাস ধরে নওগাঁয় চলে যান। অনুষ্ঠানে যোগ দেন। এ ঘটনা বছর তিনেক আগের। এবার তিনি বন্ধুসভার সহসভাপতি। ঢাকায় সম্মেলনে কে কে যাবেন∏ তা নিয়ে আলোচনা শুরুর সঙ্গে সঙ্গেই হাত তুলে বসলেন সাহানারা জেসমিন। তিনি যাবেনই। এবার তাঁকে বাদ দিলে আর চলবে না। তাঁর তিন বছরের আগের ঘটনা মনে করে সবাই একসঙ্গে হেসে উঠলেন। সিদ্ধান্ত হলো এবার অবশ্যই তাঁকে ঢাকায় যাওয়ার সুযোগ দিতে হবে। তাঁর সঙ্গে আরেকজন দরকার। ঠিক হলো সভাপতি আনোয়ারুল ইসলাম যাবেন। এসব যাওয়ার ব্যাপারে তাঁর কোনো ক্লান্তি নেই। বন্ধুসভার সদস্য মাসুদ রানা বলছেন তিনিও যাবেন। সবাই বলে উঠলেন, দুজনের বেশি তো যাওয়া যাবে না। মাসুদ বললেন, তিনি গেলে কোনো সমস্যা হবে না। কারণ, তিনি ঢাকায় অন্য কাজে যাবেন। বন্ধুসভার সম্মেলন হবে আর তিনি ঢুঁ মারবেন না,∏ এটা হতেই পারে না। এ খবর শুনেছেন ভূমিকা আজাদ। শুক্রবার তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। পরের দিনই উত্সব। উত্সবটা একটু দেখে আসবেন∏ তাঁর প্রবল ইচ্ছে। এখন কে আর কাকে ঠেকাবেন। সম্মেলন তো সবার। এসব নিয়ে দুই দিন প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে ঝোড়ো আলোচনা হলো।
রাজশাহী বন্ধুসভার বন্ধুরা এ সময় একটি দেয়াল পত্রিকা তৈরি করছেন। তার নাম দেওয়া হয়েছে ঘুড্ডি। বন্ধুসভার সাধারণ সম্পাদক মিঠুন আলী সরদার ঘুড্ডির কাজ করতে করতে বললেন, আরও অনেকেরই তো যাওয়ার ইচ্ছে কিন্তু তা যখন হচ্ছে না, তখন আমাদের প্রতিনিধিদল সবার পক্ষ থেকে রওশন ভাইকে এই ঘুড্ডির শুভেচ্ছা।
রাজশাহী