ঝড়ের রাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বয়স তখন নয় বছর হবে। বাবা কাজ করতেন ঢাকায়। আমি, মা আর আমার বোন, আমরা গ্রামের বাড়িতে থাকি। আমাদের থাকার ঘরটা ছিল ভাঙা। শুধু সামনের বারান্দাটা ছিল, পেছনের অংশ ছিল না। বৈশাখের এক রাতে মায়ের সঙ্গে আমরা ঘুমিয়ে পড়ি। গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হলো। প্রচণ্ড বেগে বাতাস বইছে। বাগানের একটা আমগাছের মাথা ভেঙে উঠানে আছড়ে পড়ল। আমাদের ঘরের চালা পুরোনো। টিনের চালা ছিদ্র। আমাদের ঘুম ভেঙে গেল। আমরা মাকে জড়িয়ে ধরি। মুষলধারে বৃষ্টি, বাতাস ও বজ্রপাত হচ্ছে। আমাদের চালার কয়েকটি টিন ঝড়ে উড়ে গেল। মা আমাদের চৌকির মাঝখানে বসিয়ে দিলেন। তিন-চার হাত একটি পলিথিন দিয়ে আমাদের ঢেকে দিলেন। আমরা ভয় পাচ্ছিলাম প্রচণ্ড শব্দে বজ্রপাতের কারণে। মা আমাদের জড়িয়ে ধরে রইলেন। ফুটো দিয়ে বৃষ্টি পড়ায় আমরা ভিজে যাচ্ছি। মা আমাদের জড়িয়ে ধরে আছেন। মা ভিজে জবুথবু। তবু আমাদের আগলে ধরে রইলেন। বৃষ্টি একটু কমে এলে মায়ের কোলে আমরা ঘুমিয়ে পড়ি। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। কখন যে ঘুমিয়ে পড়লাম, টেরই পেলাম না।মো. আবু তালেবআগ্রাবাদ, চট্টগ্রাম।