টক টক কাঁচা আম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমের ঝোলে কাচকি মাছের কোপ্তাউপকরণ: কাঁচা আম ২টি, কাচকি মাছ আধা কেজি, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতার কুচি ১ টেবিল-চামচ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, জিরা ও ধনেগুঁড়া আধা চামচ, তেল ১ টেবিল চামচ।প্রণালি: কাঁচা আম সেদ্ধ করে ব্লেন্ড করে নিন অথবা হাতে চটকে নিতে পারেন। সামান্য হলুদগুঁড়া, মরিচগুঁড়া, লবণ, ধনেপাতা, কাঁচা মরিচ, কুচানো পেঁয়াজ, আদাবাটা, জিরা ও ধনেগুঁড়া দিয়ে কাচকি মাছ মেখে নিন। তেলে পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ ও আমের পেস্ট দিয়ে বলক উঠলে মাছ বলের মতো গোল করে ছেড়ে দিন। কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিন।কাঁচা আমের টিকিয়াউপকরণ: কাঁচা আম কুচানো ২ কাপ,সেদ্ধ আলু ১টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, জয়ফল জয়ত্রীর গুঁড়া আধা চা-চামচ, ডিম (ফেটানো) ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ।প্রণালি: কুচানো কাঁচা আমের সঙ্গে মাখানো সেদ্ধ আলু এবং বাকি সব উপকরণ একসঙ্গে মেখে আমের টিকিয়া বানিয়ে ভেজে নিন।আম শজনেউপকরণ: মসুর ডাল ১ কাপ, কাঁচা আম ১টি, শজনে ২ কাপ, লবণ স্বাদমতো, রসুনকুচি ১ চা-চামচ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, তেজপাতা ১টি, মেথি আধা চামচ, কাঁচা মরিচ ৩-৪টা, হলুদের গুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা আধা চা-চামচ, তেল ১ টেবিল চামচ।প্রণালি: ডালে ২ টেবিল চামচ পেঁয়াজ, রসুন, লবণ ও হলুদ দিয়েসেদ্ধ দিন। সেদ্ধ হয়ে এলে শজনে ঢেলে দিন। শজনেসেদ্ধ হয়ে এলে আম ঢেলে দিন। তেলে মেথি ফোড়ন দিয়ে মেথি তুলে নিন। এবার তেজপাতা ও বাকি পেঁয়াজ বাগার দিয়ে তেলসহ শজনে ডালে ঢেলে দিন। কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।আমের পুরে পটোলের দোলমাউপকরণ: কাঁচা আমকুচি ১ কাপ, পটোল ১০-১২টা, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, কুচানো কাঁচা মরিচ ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ।প্রণালি: পটোলের খোসা ফেলে এক পাশে কেটে ভেতরের অংশ বের করে নিন। আম কুচি করে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে ধুয়ে ফেলুন। আমের পানি ঝরিয়ে নিন। তেলে পেঁয়াজ, রসুন, হলুদ ও মরিচগুঁড়া কষিয়ে আম ও পটোলের ভেতরের অংশ কুচি করে ঢেলে দিন। ভেজে তুলে নিন। এবার পটোলের ভেতর আমের পুর ভরে কর্নফ্লাওয়ার দিয়ে পটোল বন্ধ করে নিন। পটোলে হলুদ ও লবণ মাখিয়ে ভেজে তেল থেকে তুলে নিন। পটোল ভাজা তেলে পেঁয়াজকুচি, সামান্য হলুদ ও মরিচ ভেজে সামান্য পানি দিয়ে পটোল ছেড়ে দিন। কুচানো ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলুন।