টক দইয়ের টক-মিষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই গরমে টক দই স্বাস্থ্যকর, সবার জানা। কিন্তু এর স্বাদটা অনেকেরই পছন্দ নয়। টক দই দিয়েও করা যায় নানা স্বাদের মজাদার খাবার। দেখুন নাসরিন আলমের রেসিপিগুলো।ভাপা দইউপকরণ: দই আধা লিটার বা ৩ কাপ (পানি ঝরানো), কনডেন্সড মিল্ক ১ টিন, বাদাম স্বাদমতো, কিশমিশ স্বাদমতো, এলাচ গুঁড়া সামান্য। প্রণালি: দই, কনডেন্সড মিল্ক ও এলাচ গুঁড়া খুব করে ফেটে নিতে হবে। প্যানে মাখন প্রলেপ দিয়ে এই মিশ্রণ ঢেলে ভাপে জমিয়ে নিতে হবে। সার্ভিং ডিশে উল্টে বাদাম, কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন।* প্যানে মাখন বুলিয়ে (গ্রিজড করে) ভাপা দই জমানো যায় বা হালকা ক্যারামেল করেও জমানো যায়।দই-পাকোড়াউপকরণ: আলু কুচি করা আধা কাপ, গাজর কুচি করা আধা কাপ, ধনেপাতা কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, ময়দা প্রয়োজনমতো, পুদিনাপাতা কুচি ২ টেবিল-চামচ, রসুন কুচি ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ বিচি ফেলে কুচি স্বাদমতো, ভাজার জন্য তেল।প্রণালি: সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। ডুবোতেলে ছোট ছোট বড়া বা পাকোড়া ভেজে তুলতে হবে সোনালি করে। সব ভাজা হয়ে গেলে সার্ভিং ডিশে সাজিয়ে ওপরে তেঁতুল-দইয়ের মিশ্রণ ঢেলে সাজিয়ে পরিবেশন।দইয়ের মিশ্রণ তৈরি: টক দই আধা কেজি, লবণ স্বাদমতো, জিরা ভাজা গুঁড়া ১ চা-চামচ, ধনেপাতা কুচি আধা কাপ, তেঁতুলের চাটনি আধা কাপ। সব একসঙ্গে মিলিয়ে ব্লেন্ড করে নিতে হবে।তেঁতুলের চাটনি তৈরি: তেঁতুলের রস ১ কাপ, চিনি ১ কাপ, লবণ আধা চা-চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ, ভাজা শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ। সব একসঙ্গে জ্বাল করে নিতে হবে। ঘন হয়ে এলে নামাতে হবে।লাচ্ছিউপকরণ: টক দই আধা (কেজি), দুধ আধা লিটার (খুব ঠান্ডা) বা পানি, লেবুর রস ২ টেবিল-চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, বিটলবণ স্বাদমতো, বরফ কিউব পরিমাণমতো।প্রণালি: ব্লেন্ডারে দই, দুধ, লেবুর রস, জিরার গুঁড়া, লবণ ও বরফ কিউব দিয়ে ব্লেন্ড করে লম্বা গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন। লবণ ও বরফ প্রয়োজনমতো কমবেশি দেওয়া যাবে এবং পছন্দ করলে পুদিনাপাতাও দেওয়া যাবে। এই গরমে লাচ্ছি খেতে অনেক ভালো।* শুকনা মরিচ টেলে গুঁড়া করা ১ চা-চামচ দিয়ে ব্লেন্ড করলেও মজা হবে।দই-আপেল সালাদউপকরণ: তিন রঙের আপেল খোসাসহ কুচি ৩ কাপ, মুরগির বুকের মাংস সেদ্ধ ১ কাপ, টক দই ১ কাপ (পানি ঝরানো), লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ৩ টেবিল-চামচ, চিনি স্বাদমতো, কাঁচা মরিচ বিচি ফেলে কুচি ২টি।প্রণালি: আপেল, মুরগি, দই, লবণ, গোলমরিচ, লেবুর রস ও চিনি দিয়ে সালাদ বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে সাজিয়ে পরিবেশন। এই গরমে অনেক স্বাস্থ্যকর এ সালাদ।