টক ফলের রস পানে সাবধান
সকালের নাশতায় কমলা, মাল্টা বা লেবুজাতীয় কোনো টক ফলের রস বা তা দিয়ে তৈরি শরবত বেশ স্বাস্থ্যসম্মত। তবে আপনাকে যদি ওষুধ সেবন করতে হয়, তাহলে সাবধান! কারণ, এই রস আপনার ওই ওষুধের মাত্রা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। সম্প্রতি কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড বেইলি এই দাবি করেছেন।গবেষণায় দেখা গেছে, লেবুজাতীয় ফলের রস ৮৫ ধরনের ওষুধের সঙ্গে বিক্রিয়া করে। এর মধ্যে ৪৩টি ওষুধের বিক্রিয়ার প্রভাব চরম পর্যায়ের, যা ওষুধের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দিতে সক্ষম। বাজারের নতুন নতুন ওষুধ আসার ফলে সর্বশেষ ২০০৮ সালে দেখা যায়, লেবুজাতীয় ফলের রসের সঙ্গে চরম পর্যায়ের বিক্রিয়া করে, এমন ওষুধের সংখ্যা আরও ২৪ শতাংশ বেড়েছে।রসের মধ্যে থাকা কিছু রাসায়নিক উপাদান মানুষের শরীরের একটি নির্দিষ্ট এনজাইম ক্ষয় করে। তা ওষুধের উপাদানও ভেঙে ফেলে। ফলে ওষুধ সরাসরি শরীরের মধ্যে চলাচল শুরু করে। এতেই ওষুধের মাত্রা বেড়ে যায়। গবেষক বেইলি বলেন, এক গ্লাস রস খাওয়ার কয়েক ঘণ্টা পর ওষুধ সেবন করলেও মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিউ সায়েন্টিস্ট।