টনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের সেরা দশ বিচিত্র চরিত্র নির্বাচন করেছিল যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা। শীর্ষ দশের সে তালিকায় অবধারিতভাবেই উঠে এসেছিল ফরাসি কোচ রেমন্ড ডমেনেখের নাম। পাকা চুল, কাঁচা ভুরু আর গম্ভীর দেখতে ডমেনেখ আলোচনায় উঠে এসেছিলেন নানা কারণেই। ফুটবল জ্ঞান ছাড়াও আরও দুটো ক্ষেত্রে বিশেষ প্রতিভার অধিকারী ডমেনেখ। রাশিশাস্ত্র নিয়ে আছে তাঁর বিশদ জ্ঞান। আর ড্রাম বাদনেও আছে কিঞ্চিত হাত-যশ। ‘শখের জ্যোতিষী’ এই পরিচয়েই হয়তো ভালো ছিলেন ডমেনেখ। কিন্তু বিষয়টা প্রায় পাগলামির পর্যায়েই পৌঁছে যায়, যখন তিনি খেলোয়াড়দের রাশি বিচার করে দল নির্বাচনে আগ্রহী হয়ে ওঠেন। স্বাভাবিকভাবেই তাঁর এই উদ্ভট ভাবনা পছন্দ হয়নি বেশির ভাগ ফরাসি ফুটবল বোদ্ধার। করিম বেনজেমা, সামির নাসরি কিংবা জুলিয়েনদের মতো দুর্দান্ত ফর্মে থাকা খেলোয়াড়দের বাদ দেওয়ার কারণ খুঁজে পাননি কেউই। কিন্তু ডমেনেখ কর্ণপাত করেননি কোনো দিকেই। স্বাভাবিকভাবেই, বিশ্বকাপ ফুটবলের শুরুতেই ফরাসিদের কাপ জেতার স্বপ্ন ধাক্কা খাওয়ার পর ডমেনেখ পড়েন তীব্র সমালোচনার মুখে। আক্রমণভাগের খেলোয়াড় আনেলকার সঙ্গে তো তাঁর নাকি হাতাহাতিই লেগে গিয়েছিল প্রায়। আনেলকা দল থেকে বহিষ্কৃত হয়েছেন। প্রথম পর্বেই মুখ থুবড়ে পড়েছে ফ্রান্স। সুখের কথা এই, দেরিতে হলেও বোধোদয় হয়েছে ফরাসি কোচ ডমেনেখের। আসল কাজের সময় কানে তুলো গুঁজে রাখলেও সম্প্রতি ডমেনেখ স্বীকার করেছেন, ‘২৩ জনের দল বাছাইয়ে যে ভুল করেছি, তার জন্য অনুতাপ বোধ করছি।’ (সূত্র: প্রথম আলো, ৪ জুলাই ২০১০)বিশ্বকাপ ফুটবলের মতো বড় প্রতিযোগিতায় হার-জিত হতে পারে যে কারোরই। দায় হয়তো পুরোটা ডমেনেখের নয়। তবে খুব দেরিতে হলেও তাঁর এই বিনীত ভুল স্বীকার নীতিনির্ধারকদের জন্য সম্ভবত একটি বড় ধরনের শিক্ষা। ডমেনেখের ব্যর্থতা এবং বিলম্বিত ভুল স্বীকার সব নীতিনির্ধারককে মনে করিয়ে দেয়—সময় থাকতেই সবার কথা শুনতে হয়। ক্ষমতার দাপট, স্বেচ্ছাচারিতা আর যথেচ্ছাচার শুধু পতনই ডেকে আনে। — ইকবাল হোসাইন চৌধুরী