টাইটেল সং
যেকোনো কিছুর অবস্থা, লক্ষ্য তুলে ধরতে টাইটেল সং অথবা টাইটেল কাব্যের ভূমিকা অপরিসীম। সাম্প্রতিক কাজকর্মের পরিপ্রেক্ষিতে কিছু পক্ষের জন্য ‘শাহরিয়ার মুক্তার ফিচারিং ভেরিয়াস আর্টিস্ট’ টাইটেল সং এবং টাইটেল কবিতা। আঁকা: শিখাসরকারের টাইটেল সংএই পদ্মা, এই PADMAএই পদ্মা-PADMA নদী তটেমোদের সরকার সেতু বানাবেশত দুর্নীতি, মামলা, বৈদেশিক ঋণ সংকটেবিরোধী দলের টাইটেল সংফিরিয়ে দাও,কেয়ারটেকার সরকার...ফিরিয়ে দাওএভাবে চাপিয়ে দিয়ো না।সরকার ও বিরোধী দল ব্যতীত তৃতীয় দলের নেতার টাইটেল সংআগেও হয়েছে এমনমন করে কেমন কেমনইচ্ছে হয় উড়াল মারিএকে ছেড়ে ওকে ধরি...সংসদে অশ্রাব্য কথা বলা সাংসদমুখে মুখে রটে যাবে আমার গালির কাহিনিঅবাক হয়ে শুনবে দুনিয়াবলবে সবাই...ফেসবুকারের টাইটেল সংফেসবুক আমার জীবনআমি ফেসবুকের জীবনদুজন দুজনার কত যে আপনকেউ জানে না।কেউ জানে না। ফেসবুকারের দাদির টাইটেল কবিতাআমাদের সময় আমরা যখন খেলেছি পুতুল খেলাতোমরা এখন সেই বয়সে ফেসবুকিং করো মেলা।