টাইমস স্কয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলার জন্য টাইমস স্কয়ারকে বেছে নেওয়া হতে পারে—এমন একটা আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল। বিশ্বের কোটি পর্যটকের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান এই টাইমস স্কয়ার। প্রতিবছর তিন কোটি ৭০ লাখেরও বেশি পর্যটক এখানে আসেন। একসময় এর নাম ছিল লংএকর স্কয়ার। কিন্তু ১৯০৪ সালে পাশের ফর্টি সেকেন্ড স্ট্রিটে নিউইয়র্ক টাইমস পত্রিকার কার্যালয় খোলার পর এর নাম হয় টাইমস স্কয়ার। নিউইয়র্ক টাইমস অনেক আগেই অন্যত্র সরে গেলেও স্কয়ারের নাম রয়েছে অপরিবর্তিত। প্রতিবছর নববর্ষ উদ্যাপন উপলক্ষে এখানে অন্তত ১০ লাখ লোক সমবেত হয়। সূত্র: বিবিসি।