টাক সমস্যার সমাধানে স্টেম সেলের ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সজনিত চুলপড়া বা টাক সমস্যার সমাধানে ফরাসি প্রসাধনসামগ্রী উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান লরিয়াল এবার স্টেম সেল ব্যবহারে সাফল্যের দাবি করছে। প্রতিষ্ঠানটির গবেষকেরা জানান, তাঁদের তৈরি নতুন একটি তরল প্রসাধনী (কেরাস্তস্ দঁসিফিক) ব্যবহারে চুলের কোষগুলো নতুন করে জেগে ওঠে। এটি চুলের গোড়ায় ব্যবহার করলে অন্তত দেড় হাজার নতুন চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। দঁসিফিক তিন মাস ব্যবহারে খরচ পড়বে প্রায় ৩০০ ব্রিটিশ পাউন্ড। লরিয়ালের প্রধান গবেষক পাত্রিসিয়া পিনো বলেন, চুলের পুনর্জন্মের কারণ সম্ভবত স্টেম সেলের পরিবেশ। প্রাকৃতিক উপায়েই চুল গজাতে সাহায্য করবে দঁসিফিক। এটি বয়স বা চিকিৎসাজনিত কারণে টাক সমস্যায় আক্রান্ত লাখ লাখ পুরুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। টেলিগ্রাফ।