
প্রশ্ন উঠেছে, টাকার অতিরিক্ত উৎপাদন সমস্যা নাকি সুবিধা? এখন নাহয় অন্য দেশে টাকা পাচার করে দেশকে টাকায় উছলে পড়ার হাত থেকে রক্ষা করা গেল। কিন্তু যখন আমাদের টাকায় ভিনদেশি ব্যাংকগুলোও ভরে যাবে, তখন টাকা কোথায় রাখা হবে? এটি তাই আর জাতীয় সমস্যা নেই, পরিণত হয়েছে আন্তর্জাতিক সমস্যায়। অনেক দেশই হয়তো কিছুদিনের মধ্যে বলবে, আমরা আপনাদের টাকাকে আর জায়গা দিতে পারছি না। অর্থ মন্ত্রণালয় বলেছে, এ সম্পর্কে তারা কিছু জানে না। তারা দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেয়। সেখানেও নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না।’ তাদের পরামর্শ, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করুন।’ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারাও কিছু বলতে অপারগ, এ বিষয়ে ওপরওয়ালাই ভালো জানেন।
জাতি এখন দিশেহারা। টাকায় টালমাটাল। আমাদের টাকার ভারে ন্যুব্জ হতে চলেছে বিশ্ব। পরবর্তী প্রজন্মের কাছে আমরা কী জবাব দেব!
লেখক: তারকা টক শো বিশেষজ্ঞ