টাকা কথা বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ এলেই সবার মনে পড়ে সালামির কথা। আর সালামিতে সবাই চায় নতুন টাকা। কিন্তু সবাই টাকা চাইলেও টাকার সুখ-দুঃখের কথা কেউ ভাবে না। প্রবাদ আছে ‘টাকা কথা বলে’। সত্যি সত্যি টাকা কথা বললে কেমন হতো, তা ভাবার চেষ্টা করেছেন আদনান মুকিত লজ্জা করে না, সামান্য ৫ টাকার নোট হয়ে ৫০ টাকার সঙ্গে প্রেম করতে আসো? যত বড় নোট নয়, তত বড় কথা!৫০ টাকার নোট, অত অহংকার করবেন না। আমি ৫ টাকা হতে পারি, কিন্তু ভুলে যাবেন না, আপনার আর আমার জন্ম একই জায়গায়। আমাদের গায়ে একই ব্যাংকের সিল।বৃষ্টি আমার খুব ভালো লাগে। চলো না, বৃষ্টিতে ভিজি।তোমার তো ভালো লাগবেই। বৃষ্টিতে ভেজার পর তোমাকে তো চুলার নিচে শুকাতে হয় না। যাও, ভিজে আসো। আমি এই বৃষ্টিতে মানিব্যাগ থেকে বেরোচ্ছি না।অন্ধকার কারাগারে ফেলে আমার ভালোবাসাকে কেউ আটকে রাখতে পারবে না। একদিন আমার ভালোবাসার কয়েনটির জন্য আমি এই কারাগার ভেঙে বেরিয়ে আসবই!কী রে, বাঁকা হয়ে দাঁড়িয়ে আছিস কেন?আর বলিস না। আজ সারা দিন মানিব্যাগে বসে ছিলাম। একবারও বের হইনি।আমাদের এভাবে বেঁধে রেখেছে কেন? আমার খুব ভয় করছে।বন্ধুরা, ভয়ের কিছু নেই। মনে রাখবে, ঐক্যবদ্ধ অবস্থায় আমাদের শক্তি অনেক বেশি। রাজনৈতিক দলে ঐক্য না থাকলেও আমাদের ঐক্য আছে। একসঙ্গে থাকলে আমরা পুরো পৃথিবী কিনে ফেলতে পারব। নো চিন্তা।আহ! মানিব্যাগে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। এ জায়গাটা বেশ বড়। এখন আরাম করে দম নিতে পারব। ঠিক বলেছিস। তার ওপর আমার মানিব্যাগের মালিক ছিল ইয়া মোটা। পেছনের পকেটে রেখে যখন বসত, ইশ্, মনে হতো দম বেরিয়ে যাচ্ছে! এখন বেশ ইজি লাগছে।মানুষগুলো যে কী! কাউকে সম্মান দিতে শেখেনি। আমার মতো সম্ভ্রান্ত একটা নোটের ওপর রেখেছে সামান্য ১০ টাকার নোংরা একটা নোট! টাকা-সমাজে আমার আর প্রেসটিজ বলে কিছু থাকল না!তুমি কে ভাই, আমাদের ভাত মারতে এসেছ? তোমাকে তো আমাদের লোক বলে মনে হচ্ছে না। আমাদের কেউ তো এমন জ্যাকেট পরে না।আগে তোমাদের কারণে আমাদের ডিব্বা থেকে বেরোতে হতো। এখন আমরা তোমাদের জায়গা নিয়ে নিয়েছি। আস্তে আস্তে আমরা ২ টাকা, ৫ টাকাকেও বিদায় করে দেব।আরে দোস্ত, আমাকে চিনতে পারছ? একসঙ্গে একটা চামড়ার মানিব্যাগে ছিলাম। তোমার এই অবস্থা কেন? স্কিনের তো বারোটা বাজিয়েছ।আর বইল না ভাই, মানিব্যাগ থেকে বেরিয়েই এক মাছওয়ালার হাতে পড়েছিলাম।গতকাল চলন্ত রিকশা থেকে পড়ে গিয়েছিলাম।বলিস কী? তোর কিছু হয়নি তো?আমার তেমন কিছু হয়নি, তবে আমাকে ধরতে গিয়ে রিকশা থেকে পড়ে মালিকের কোমর ভেঙে গেছে।কী রে, কী ভাবছিস?এ চেহারা নিয়ে বয়ফ্রেন্ডের সামনে গেলে ও আমাকে চিনতেই পারবে না। তোর পরিচিত কোনো পারলার আছে? একটু ফেসিয়াল করতাম।ওহ্ নো! এসব নোংরা আনস্মার্ট নোটের সঙ্গে আমাকে এক পকেটে, এক মানিব্যাগে থাকতে হবে? ড্যাম ইট! এর চেয়ে তো ব্যাংকের ভল্টই ভালো ছিল।তুমি ভুল করছ। মালিকরে বলতা তোমারে লেমিনেটিং কইরা দিতে। তাইলে আর ময়লা নিয়া চিন্তা করতে হইত না।ও বড় ভাই, এতক্ষণ হইয়া গেল, কোনো নড়াচড়া নাই, কথা নাই, ব্যাপার কী? ছোট বইলা কি আমাদের পছন্দ হয় নাই?তুই আবার নকল নোটের সঙ্গে কথা কইতাসোস? ভালো কইরা দেখ, বেকুব! এই নোটের জলছাপই নাই।