খবর: বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার এক বছরে ২৮ শতাংশ বেড়ে গেছে। ২০১১ সালে দেশ থেকে অন্তত ২৮০ কোটি ৫০ লাখ ডলার বা ২২ হাজার ৪৪০ কোটি টাকা পাচার হয়েছে। আর এর আগের বছর, ২০১০ সালে পাচার হয়েছিল ২১৯ কোটি ১০ লাখ ডলার বা ১৭ হাজার ৫২৮ কোটি টাকা (প্রতি ডলার গড়ে ৮০ টাকা ধরে)।
সূত্র: প্রথম আলো, ১৫ ডিসেম্বর ২০১৪
সোমবার ২২ ডিসেম্বর ২০১৪

বিশ্বে টাকা পাচারের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। শত শত দেশের মধ্যে শীর্ষে উঠতে পেরে পাচারকারীরা দুদক ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তঁারা বলেন, ‘সরকারের সহায়তা অব্যাহত থাকলে আমরা প্রথম স্থানটিও কিনে নিতে পারব।’ তঁারা আরও বলেন, তঁাদের মেধা ও প্রতিভার কোনো ঘাটতি নেই, প্রয়োজন কেবল আরও এবং আরও সহায়তা। বাংলাদেশ থেকে সব ব্যাংক উচ্ছেদ করলে, তাতে সব টাকাই তঁারা সহজে পাচার করে ফেলতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। টাকা পাচার সমিতির কোষাধ্যক্ষ টঙ্কালঙ্কার বলেন, ‘পাচারের স্থলে রপ্তানি শব্দটি ব্যবহার করলে সমাজে আমাদের স্ট্যাটাসটা আরও গ্লোরিয়াস হতো।’ সূত্র: দ্য মানি টাইমস