টাকা পাচার হওয়ার পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ থেকে টাকা যেভাবে বিদেশে চলে যাচ্ছে, এভাবে চলতে থাকলে একসময় বাংলাদেশের কী অবস্থা হবে, বলুন তো?

কেন, বাংলাদেশ টাকা রপ্তানিতে পৃথিবীর শীর্ষস্থান দখল করবে!

ভল্টের ভেতর দেখি সব সময় মুখ গোমড়া করে বসে থাকেন, ব্যাপারটা কী?

আপনাদের সৌভাগ্য দেখে হিংসা হয়! এই যে দুদিন পরই পাচার হয়ে বিদেশ যাওয়া নিশ্চিত আপনার! আমার কত শখ ছিল, একবার দেশের বাইরে যাব...!

আচ্ছা দাদু, এই কাগজটাকে এভাবে সাজিয়ে রাখা হয়েছে কেন?

এটা কাগজ না, দাদু! এটা হলো বিদেশে পাচার হয়ে যাওয়া সেই ভাগ্যবান নোট, যে আবার দেশে ফিরে আসতে সক্ষম হয়েছিল! তাই তাকে এভাবে সাজিয়ে রাখা হয়েছে!