টানা চারবার শতভাগ পাস কাফকো স্কুল অ্যান্ড কলেজে
টানা চারবার শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করল আনোয়ারার কাফকো স্কুল অ্যান্ড কলেজ। তবে গতবারের ভালো ফলাফল ধরে রাখতে পারেনি সিইউএফএল স্কুল অ্যান্ড কলেজ।কাফকো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল মজিদ জানান, ‘১৫ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে চারজন।’ সিইউএফএল স্কুল অ্যান্ড কলেজ গতবার বোর্ডের সেরা দশে স্থান করে নিলেও এবার তা ধরে রাখতে পারেনি। কলেজের ৭৪ জনের মধ্যে পাস করেছেন ৬৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ছয়জন ।এদিকে, আনোয়ারার বারখাইন জামেয়া জমহুরিয়া মাদ্রাসা থেকে ২৬ জন আলিম পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক জানান, ‘শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধান করায় ভালো ফল হয়েছে।’আনোয়ারা কলেজে ৩৭ জনে ২৫ জন ও শাহ মোহছেন আউলিয়া কলেজে ১৫৩ জনের মধ্যে ৬৭ জন পাস করেছেন। কলেজের কারিগরি শাখায় ৫৩ জনের মধ্যে ৪৯ জন পাস করেছেন।