টার্কিস হোপ স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘We had joy, we had fun, we had session of the fun’ কোমলমতি শিশুদের কণ্ঠে গানটি যেন আনন্দময় শৈশবেরই প্রতিচ্ছবি। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই পারে সব বাধা ডিঙিয়ে সামনে এগিয়ে যেতে। পড়ালেখার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি নাটক—সব ক্ষেত্রে তারা পারে নিজের দক্ষতা দেখাতে। ২২ মে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল টার্কিস হোপ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন সেমিস্টার শুরু হওয়ার আগে প্রতিবছরই এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ রায় রাম সাটচি। তিনি বলেন, ‘টার্কিস হোপ স্কুল সবসময় উন্নত এবং ভালো কিছু করার চেষ্টা করে। আমাদের স্কুল ও এবং এ লেভেল পরীক্ষায় গত দুবছর ধরে বিশ্বের ১৫তম সর্বোচ্চ ফলাফলের তালিকায় আছে।’ অনুষ্ঠানে প্লে থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পরিবেশন করে বাংলা, ইংরেজি ও তুর্কি ভাষায় গান। কিন্ডারগার্টেনের শিশুরা জাতীয় সংগীতের সঙ্গে নাচ করে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা মাকে নিয়ে, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা ‘বন্ধুত্ব’ নিয়ে গান করে। দর্শকের মনোযোগ আকর্ষণ করে দি অ্যাকটরস নামের নাটিকাটি। আসমান, আলিফা, রাশিদ, সাকিব, ফাহিম, মাহরিন, সাফকাতসহ অনেকে এতে অভিনয় করে। ঝুমবৃষ্টির মধ্যেও সেদিন দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মনে হচ্ছিল ছোট্ট শিশুগুলোর মতো সবাই সেদিন হারিয়ে গিয়েছিল শৈশবের সেই সোনাঝরা দিনগুলোতে।