টি-টোয়েন্টি ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 টি-টোয়েন্টি ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম অফিশিয়াল ম্যাচটি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের লর্ডসে। সেখানে উপস্থিত দর্শকের সংখ্যা ছিল ২৭ হাজার ৫০৯। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয় নিউজিল্যান্ডের ইডেন পার্কে। নিউজিল্যান্ড এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৪ রানে জেতে। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড দক্ষিণ আফ্রিকার। ওয়েস্ট ইন্ডিজ তাদের ২০৫ রানের টার্গেট বেঁধে দিয়েছিল সেই ম্যাচে। যুবরাজ সিং টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান, যিনি এক ওভারে ছয়টি ছক্কা মারেন। আর সেই দুর্ভাগা বোলার ছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত সর্বোচ্চ দলীয় রান করার রেকর্ড শ্রীলঙ্কার, কেনিয়ার বিপক্ষে ছয় উইকেটে তারা করে ২৬০ রান। ক্রিস গেইল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি সেঞ্চুরিটি করেন। ম্যাথু হেইডেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে মোট ৩৬টি চার হাঁকান। অস্ট্রেলিয়ার শন ওয়াটসন ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পর পর চার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে বিশ্বরেকর্ড গড়েন।সংগ্রহ: নাদিরা মুসতারী