টি-টোয়েন্টি বিশ্বকাপ কুইজের পুরস্কার হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট টি-টোয়েন্টি বিশ্বকাপ কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হয়েছে গত সোমবার। প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক শাহ মোমিনুল ইসলাম চোধুরী, প্রথম আলোর উপ-ক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু ও মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান সবুর। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে সাপ্তাহিক এই কুইজে চার পর্বে মোট ২৮ জন বিজয়ী পেয়েছেন মোবাইল হ্যান্ডসেট। আর মেগা ড্রতে পুরস্কার হিসেবে ছিল এলইডি টিভি, রেফ্রিজারেটর ও ডিভিডি প্লেয়ার।