টি-পার্টি বিষয়টা কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টি-পার্টি’ যুক্তরাষ্ট্রের এক রাজনৈতিক আন্দোলন, যা ২০০৯ সালে শুরু হয়। সরকারি নীতির বিরুদ্ধে বেশ কিছু প্রতিবাদ-বিক্ষোভের মাধ্যমে আত্মপ্রকাশ করে এটি। জরুরি অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও কয়েকটি স্বাস্থ্যসেবা সংস্কার বিলের প্রতিবাদে এসব বিক্ষোভের আয়োজন করা হয়।টি-পার্টি নামটির উৎস ১৭৭৩ সালের বোস্টন টি-পার্টি, যা ছিল তখনকার ব্রিটিশ শাসকের চায়ের ওপর করের বিরুদ্ধে মার্কিন উপনিবেশগুলোর বিক্ষোভ। তবে ইংরেজি টি (TEA) বলতে ‘ট্যাক্সড এনাফ অলরেডি’-ও বোঝানো হচ্ছে। জনগণ ইতিমধ্যেই করের বোঝায় কাহিল—এটাই বলতে চান এ আন্দোলনের নেতারা। ‘টি-পার্টি’র ঘোষিত লক্ষ্য হচ্ছে সরকারের অপচয়মূলক ব্যয়, অতিরিক্ত কর আরোপ ও অতিনিয়ন্ত্রকমূলক আমলাতন্ত্রের রাশ টানার মাধ্যমে অর্থনীতির গতি সচল করা। এমনিতে শুনতে ভালো মনে হলেও টি-পার্টির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এ আদর্শে বিশ্বাসীদের বেশির ভাগই রিপাবলিকান পার্টির সমর্থক। শুধু রক্ষণশীল নয়, তারা অতিরক্ষণশীল। তাদের বিরুদ্ধে বিজ্ঞানবিরোধিতা ও বর্ণবাদসহ বিস্তর অভিযোগ আছে। ওবামাকে হিটলারের সঙ্গে তুলনা করে তারা কয়েকদিন আগে বিতর্কের ঝড় তোলে।