টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয়ের ৯০ ব্যাচের শিক্ষার্থীদের দুই যুগ পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রাবাদ টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয়ের ৯০ ব্যাচের শিক্ষার্থীদের দুই যুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী মিলনমেলা সম্প্রতি রেলওয়ে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মোহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এ কে এম জাহেদ সরওয়ার, মোহাম্মদ শাহজাহান, ফরিদা আক্তার, মোহাম্মদ ফরহাদ হোসাইন, মোহাম্মদ আনিস, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এস এম মঈনুল হুদা, শাহাজাহান কায়সার দোভাষ, রাবেয়া নাসরিন, নাসির উদ্দিন, জসিম উদ্দিন, কফিল উদ্দিন তানসেন প্রমুখ।
উৎসবের কর্মসূচির মধ্যে ছিল পরিচিতি সভা, স্মৃতিচারণামূলক আলোচনা, পরিবারের সদস্যদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও প্রীতিভোজ। উৎসব উপলক্ষে মোহনা নামের একটি ম্যাগাজিন বের করা হয়। বিজ্ঞপ্তি