টিআইবির নাগরিক সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দুর্নীতি কমাতে হলে রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের সচেতনতা ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চট্টগ্রামের পটিয়ার উদ্যোগে ২২ ডিসেম্বর দুর্নীতিবিরোধী নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সনাক পটিয়ার আহ্বায়ক শেখর নাথের সভাপতিত্বে ও টিআইবি এরিয়া ম্যানেজার মোহাম্মদ নেছারুল হকের সঞ্চালনায় এ সংলাপে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটিয়া আসনের সাংসদ সামশুল হক চৌধুরী। সংলাপে স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব ও ধারণাপত্র পাঠ করেন সহ-আহ্বায়ক এস এম এ কে জাহাঙ্গীর। সংলাপে আরও বক্তব্য দেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন, টিআইবির পরিচালক এস এম রেজওয়ান উল আলম, সনাক চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আখতার কবির চৌধুরী, শিক্ষাবিদ স. ম. ইস্কান্দার, সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল। পটিয়ার সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সংবাদপত্রের প্রতিনিধি, সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধি।