টিআইবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান নগরে এক মতবিনিময় সভায় একথা বলেন।
১ জুলাই সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সনাকের লালখানবাজার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন মজুমদার। এতে অন্যান্যের উপস্থিত ছিলেন আখতার কবির চৌধুরী, কিউ.এম.ওহিদুল আলম, জেসমিন সুলতানা, সুভাষ চন্দ্র বড়ুয়া, মুজিবুর রহমান চৌধুরী, শাহরিয়ার খালেদ, তহুরীন সবুর, রওশন আরা চৌধুরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, আবদুল মোমেন প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে দুর্নীতি বিরুদ্ধে আরও সক্রিয়ভাবে ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন। বিজ্ঞপ্তি।