টিআইবিসহ ১০ প্রতিষ্ঠানে চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রতি লোকবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখান থেকে বাছাই করে ১০টি প্রতিষ্ঠানের খোঁজ জানাচ্ছেন আহসান মাহমুদ ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ক্লাইমেট ফাইন্যান্স গভর্নেন্স) এবং ফ্যাসিলিটেটর (অ্যাডভোকেসি ও লিগ্যাল অ্যাডভাইস সেন্টার) পদে দুজন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ক্লাইমেট ফাইন্যান্স গভর্নেন্স) একজন, ফ্যাসিলিটেটর (অ্যাডভোকেসি ও লিগ্যাল অ্যাডভাইস সেন্টার) পদে কয়েকজন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিস্তারিত জানতে ও সরাসরি অনলাইনে আবেদনের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ওয়েবসাইট http://goo.gl/G0nUkO-তে দেখুন। পদগুলোতে আবেদন করা যাবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশ (ডিএফআইডিবি)
বাংলাদেশে গ্রিন গ্রোথের ওপর ইকোনমিক ডায়ালগ পরিচালনার জন্য টিম লিডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা কভার লেটারসহ তাঁদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন ৫ ডিসেম্বর পর্যন্ত। বিষয়ের জায়গায় ‘টিম লিডার - ইডিজিজি’ লিখে পাঠাতে হবে [email protected] মেইলে।

ট্রেইডক্রাফট
ইংল্যান্ডের বিখ্যাত বাণিজ্য সংগঠন ‘ট্রেইডক্রাফট’-এর বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য মনিটরিং, ইভালুয়েশন অ্যান্ড লার্নিং ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরি সম্পর্কে আরও জানতে এবং আবেদন করতে www.traidcraft.co.uk ওয়েবসাইটে ঢুকতে হবে। ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নারী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ)
ইউএনএফপিএ তাদের বাংলাদেশের কার্যক্রম পরিচালনার জন্য ন্যাশনাল প্রোগ্রাম অফিসার-রিপ্রোডাকটিভ হেলথ পদে একজন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে www.unfpabqd.org ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আবেদন করার পর নির্বাচিতদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ১২ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ)
ইউনিসেফের বাংলাদেশ অফিসে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের ১১ ডিসেম্বরের মধ্যে জীবনবৃত্তান্ত, জাতিসংঘে কাজের অভিজ্ঞতা সনদ, সর্বশেষ দুটি কাজের মূল্যায়ন সনদ হিউম্যান রিসোর্স সেকশনের প্রধান বরাবর পাঠাতে হবে। চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদনের শর্তসমূহ জানা যাবে www.unicef.org.bd ওয়েবসাইটে।

ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)
ইউএনডিপির বাংলাদেশ অংশে উপজেলা গভর্নেন্স প্রজেক্টে ডিভিশনাল ফ্যাসিলিটেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরিটি হবে ছয় মাসের জন্য। চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে http://goo.gl/S40OfR ঠিকানায় যেতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর। নারী আগ্রহী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
ডব্লিউএইচওর বাংলাদেশ অফিসের জন্য ন্যাশনাল কনসালট্যান্ট-এভিডেন্স অ্যান্ড ইনফরমেশন ফর প্রোগ্রাম এবং টেম্পরারি ন্যাশনাল প্রফেশনাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল কনসালট্যান্ট পদে চাকরি বিষয়ে বিস্তারিত জানা ও আবেদনের জন্য http://goo.gl/eYQBDf- ঠিকানায় যেতে হবে। এই পদে আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর। টেম্পরারি ন্যাশনাল প্রফেশনাল অফিসার পদ সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য www.who.int/employment/vacancies/en/ ঠিকানায় যেতে হবে। উভয় পদে আবেদনের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং উভয় পদের জন্য নারী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

প্ল্যান ইন্টারন্যাশনাল
৭৫ বছর ধরে বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে চলা প্ল্যান ইন্টারন্যাশনাল হেড অব কান্ট্রি কো-অর্ডিনেশন ইউনিট, ওয়াশ রেজাল্ট প্রজেক্ট; ডিভিশনাল ম্যানেজার, ট্রেইনিং কো-অর্ডিনেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে www.plan-international.org ওয়েবসাইটে দেখতে পারেন। অনলাইনে সরাসরি আবেদন করতে http://goo.gl/CJLarH ঠিকানায় যেতে হবে। পদগুলোতে আবেদনের শেষ তারিখ যথাক্রমে ৮ ও ১১ ডিসেম্বর।

সেভ দ্য চিলড্রেন
সেভ দ্য চিলড্রেনের ঢাকার কার্যক্রম পরিচালনার জন্য প্রজেক্ট ম্যানেজার-ডিসটেনস এডুকেশন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীর সংশ্লিষ্ট কাজে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে http://bangladesh.savethechildren.net ওয়েবসাইটটিতে যেতে হবে। ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল
এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যক্রম পরিচালনায় ডিরেক্টর পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীকে বগুড়ার এসওএস চিলড্রেনস ভিলেজে চাকরি করতে হবে। আগ্রহীকে ১০ ডিসেম্বরের মধ্যে নিজের জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সব সার্টিফিকেট ও পূর্ব অভিজ্ঞতার সনদ হেড অব এইচ আর অ্যান্ড ওডি, ন্যাশনাল অফিস, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, ০১ শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত www.sos-bangladesh.org ওয়েবসাইটে।