টিআইসি ও শিল্পকলায় নাট্যোৎসব আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী ও থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নাট্যোৎসব উৎসব। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এ উৎসবের আয়োজন করছে। উৎসব উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের। উদ্বোধনী দিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক সূর্য সেন। নাটকটি শিল্পকলা একাডেমীর নিজস্ব প্রযোজনা। টিআইসিতে সন্ধ্যা সাতটায় রয়েছে তির্যকের নাটক ইডিপাস। টিআইসিতে ১৫ নভেম্বর ও শিল্পকলায় ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এ উৎসব।
এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে আবৃত্তি, গান, নৃত্য ও পথনাটক। বিজ্ঞপ্তি।