প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ও সুরকার অজিত রায়ের মৃত্যুবার্ষিকী ৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে ‘অভ্যুদয় সংগীত অঙ্গন’ ৬ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন এবং সংগীতজ্ঞ হাসিনা জাকারিয়া।
‘হে মহাজীবন’ শিরোনামের এই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত এবং অজিত রায় সুরারোপিত গান পরিবেশন করবেন অভ্যুদয়ের শিল্পীরা। বিজ্ঞপ্তি।