টিআইসিতে অবসরের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষার গান ও কবিতা নিয়ে গত ৩০ জুলাই থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মনোমুগ্ধকর আসরের আয়োজন করে অবসর সাংস্কৃতিক গোষ্ঠী। ‘শাওন আসিল ফিরে’ শিরোনামে অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক আজাদীর বার্তা সম্পাদক গীতিকবি এ কে এম জহুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী এবং বিশেষ অতিথি ছিলেন আরশাদুর রহমান। বিজ্ঞপ্তি