প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালে অস্কার বিজয়ী ছয়টি চলচ্চিত্র নিয়ে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার মিলনায়তনে দুই দিনব্যাপী চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে। অধিবেশনে কাল শুক্রবার বেলা ১১টায় স্যাম মেন্ডেস পরিচালিত স্পেক্টার, বিকেল তিনটায় কোয়েনটিন টারনটিনো পরিচালিত দ্য হেটফুল এইট এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় টম ম্যাককার্থি পরিচালিত স্পট লাইট প্রদর্শিত হবে।
পরদিন শনিবার বেলা ১১টায় জর্জ মিলার পরিচালিত ম্যাড ম্যাক্স ফিউরি রোড, তিনটায় স্টিফেন স্পিলবার্গ পরিচালিত ব্রিজ অফ স্পাইস এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় আলেহান্দ্রো গনজালেজ ইনাররিতু পরিচালিত দ্য রেভেন্যান্ট প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।