প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সংগীতানুষ্ঠান আজ রোববার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এটি সংগঠনের নিয়মিত আয়োজনের ১০২তম আসর। অনুষ্ঠানে গান করবেন লুর্পনা মুৎসুদ্দি, ইতু সিংহ ও মুর্শিদা কামাল। এ ছাড়া মোড়ক উন্মোচন করা হবে শিল্পী রনি গুহের একক অ্যালবামের। আয়োজনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার। বিজ্ঞপ্তি।