টিআইসিতে আজ ফুলকির নাটক 'তোতাকাহিনী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু-কিশোর বিকাশকেন্দ্র ফুলকির সাংস্কৃতিক স্কুল সোনারতরীর আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাইফেল ক্লাব–সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট মিলায়তনে অনুষ্ঠিত হবে তোতাকাহিনী নাটকের পরপর দুটি মঞ্চায়ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘তোতাকাহিনী’ গল্প অবলম্বনে নির্মিত নাটকটি ফুলকির প্রয়াত সভাপতি বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর জামাল নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিতে উৎসর্গিত হবে। নাটকের শুরুতে তাঁকে নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি দেখানো হবে। বিজ্ঞপ্তি।