টিআইসিতে আজ 'নওকর শয়তান মালিক হয়রান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক-এর নাট্যকলা বিভাগের নাটক নওকর শয়তান মালিক হয়রান আজ বৃহস্পতিবার থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে। কার্লো গোলদোনির বিখ্যাত কমেডি ‘দ্য সারভেন্ট অব টু মাস্টারস’ অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি।
নিজের প্রেমিকের খোঁজে ভেনিস শহরে আসে বিয়েতরিচে রাসপোনী। সঙ্গে আসে নওকর ত্রোফালদিনো। ঘটতে থাকে উদ্ভট সব কাণ্ডকারখানা। সৃষ্টি হতে থাকে নতুন নতুন হাস্যরসের। নাটকটির অনুবাদ ও নির্দেশনায় আছেন অসীম দাশ। বিজ্ঞপ্তি।