
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে গত ২৩ নভেম্বর সন্ধ্যায় বসেছিল লোকসংগীতের আসর। ‘দরদীয়া’ শিরোনামের এ আসরের আয়োজক আনন্দ সাংস্কৃতিক অঙ্গন। এতে গান পরিবেশন করেন শিল্পী ইকবাল হায়দার। সন্ধ্যায় শিল্পীর বন্দনা সংগীতের মধ্য দিয়ে পর্দা উন্মোচন হয় আসরের।
এরপর শিল্পী একে একে পরিবেশন করেন ‘বাহার মারি সাম্পান যার’, ‘বারো আউলিয়ার গান’, ‘মাঝি ত্রিবেনীর ঘাটে’, ‘আমার বন্ধু রসিক নটবর’, ‘যাইবার কালে’, ‘চান মুখে মধুর হাসি’, ‘গুরু আত্মা চেনা হইল না’, ‘আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া’, ‘আইলা না আইলা না রে আমার’, ‘ও বাবা শাহ পরান আউলিয়া’, ‘আমার পরান পাখি’, ‘নিশা লাগিল রে’, ‘প্রেম শেল বিঁধিল বুকে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘মন আমার দেহ ঘড়ি’সহ ১৮টি গান।
গান পরিবেশনা শেষে ইকবাল হায়দারকে উত্তরীয় পরিয়ে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জ্যাকব ডায়েস।
অনুষ্ঠানে তবলায় লিটন মিত্র, ঢোলে বাবলু দাশ, কিবোর্ডে সৃজন রায়, অক্টোপ্যাডে জুয়েল দাশ, বেইজ গিটারে সজল সরকার ও বাঁশিতে ছিলেন কার্তিক মজুমদার।