টিআইসিতে ঋতুভিত্তিক নাট্যমেলা ৮ ডিসেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ছয় দিনব্যাপী নাট্যমেলা ‘মাঘ নিশীথের নাটক ১৪১৮’ শুরু হচ্ছে ৮ ডিসেম্বর। এবারের মাঘ নিশীথের নাটক পরিবেশিত হবে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের সহযোগিতায়। নাট্যমেলা উপলক্ষে সুখেন্দু স্মৃতি নাট্যপদক দেওয়া হবে নাট্যজন মনি ইমাম এবং শিল্পী এনায়েত হোসেনকে। নাট্যমেলা উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লেয়াকত আলী লাকী। এ ছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন ও ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ উপস্থিত থাকবেন। মাঘ নিশীথের নাটকের সূচিতে রয়েছে, ৮ ডিসেম্বর তির্যক নাট্যদলের পরিবেশনা—মধুমালা, ৯ ডিসেম্বর নাট্যতীর্থের (ঢাকা)—কমলা সুন্দরী, ১০ ডিসেম্বর শব্দ নাট্য চর্চাকেন্দ্রের (ঢাকা)—দর্পণ স্বাক্ষী, ১১ ডিসেম্বর লোক থিয়েটারের—একটি অবাস্তব গল্প, ১৩ ডিসেম্বর মঞ্চমুকুটের—প্রথম পার্থ।উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে চট্টগ্রামে প্রতিবছর নাট্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। অবশ্য মাঝখানে কিছুদিন বিরতি দিলেও এখন থেকে নিয়মিত এ উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে পরিষদ। মেলা গুলো হচ্ছে গ্রীষ্মে—বৈশাখী নাট্যমেলা, বর্ষায়—বাদল সাঁঝের নাটক, শরতে—শারদ নাট্যসন্ধ্যা, হেমন্তে—নাট্য হৈমন্তিকা, শীতে—মাঘ নীশিথের নাটক, বসন্তে—বসন্ত নাট্য উৎসব।