প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিশু দিবস উপলক্ষে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ১৭ মার্চ সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে কথক নাট্যসম্প্রদায়ের নাটক অতি সাধারণ চিকিৎসক। নাটকটির ১৯তম মঞ্চায়ন করবে সংগঠনটি। বিশ্বনন্দিত নাট্যকার মলিয়রের দ্য ফ্লাইং ডক্টর অবলম্বনে রচিত হয়েছে।
নাটকের রূপান্তর ও নিদের্শনা দিয়েছেন বিক্রম চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহীন চৌধুরী, মোহাম্মদ আলী, নাছির উদ্দিন, কেশব রায়, সুদর্শন চক্রবর্তী, তাজহীন রহমান ও বিক্রম চৌধুরী। প্রবেশপত্র নাটক মঞ্চায়নের দিন মিলনায়তন কাউন্টারে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।